Tuesday, September 8, 2026
26 C
Kolkata

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২২-এ পৌঁছেছে। বুধবার রাতেও উদ্ধার অভিযান জারি ছিল। আসানসোল থেকে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)-এর দ্বিতীয় উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে এনডিআরএফের সঙ্গে যৌথভাবে তল্লাশি চালায়।

উদ্ধার হওয়া দেহগুলি প্রথমে পরিবারের সদস্যদের দিয়ে শনাক্ত করানো হচ্ছে। এরপর ময়নাতদন্তের পর সেগুলি সংশ্লিষ্ট পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে। মৃতদের মধ্যে পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম, উত্তরাখণ্ড, সিকিম ও পাঞ্জাবের বাসিন্দারাও রয়েছেন। বাংলার কয়েকজন শ্রমিকের দেহ ইতিমধ্যেই তাঁদের বাড়িতে পৌঁছেছে।

সোমবার দুপুরে নামচির সমরদুঙ এলাকায় এনএইচপিসির তিস্তা স্টেজ-৬ জলবিদ্যুৎ প্রকল্পের দেড় কিলোমিটার দীর্ঘ টানেলের ভিতরে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এনএইচপিসি জানিয়েছে, টানেলের মধ্যে জমে থাকা মিথেন গ্যাস থেকেই এই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

ঘটনার প্রকৃত কারণ জানতে বিশেষজ্ঞদের রিপোর্ট চেয়েছে সিকিম সরকার। মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং (গোলে) উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নিহতদের পরিবারের জন্য ৪ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে।

ঘটনার পর থেকেই উদ্ধারকাজের অগ্রগতি ও ক্ষতিগ্রস্তদের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নিয়মিত খোঁজখবর নিচ্ছেন।

Hot this week

উত্তরাখণ্ডে বন্ধ হল ২০টি মাদ্রাসা! অনুমোদনহীন প্রতিষ্ঠান অভিযোগে বিজেপি শাসিত সরকারের ‘লাগাম

অনুমোদন ও প্রয়োজনীয় নথি ছাড়াই চলা মাদ্রাসাগুলির বিরুদ্ধে কড়া...

‘হর দিন আয়েগা, জিনা হারাম হো জায়েগা’! কালীঘাট তৃণমূল নেতা জাহিদ হাসান খানের বাড়িতে পুলিশের হুমকি

শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচির আগে হুগলিতে...

জমি নিয়ে বিবাদ, পুলিশের সামনেই হাতাহাতির অভিযোগ বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে

উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে জমি সংক্রান্ত পুরনো বিরোধকে কেন্দ্র...

‘তদন্ত হবে, এফআইআর হবে, গ্রেপ্তারিও হবে’ – জিটিএ দুর্নীতিতে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

পাহাড়ে উন্নয়নই সরকারের একমাত্র লক্ষ্য। আর সেই উন্নয়নের পথে...

‘ট্রিপল ইঞ্জিন’ সরকার, তবু কেন বিপর্যয়? দিল্লিতে ছ’তলা বাড়ি ভেঙে পড়ায় মৃত ৭ জন

বিজেপি শাসিত দিল্লির সত্য নিকেতনে ছ’তলা একটি বাড়ি আচমকা...

Topics

‘পাঁঠার মাংস প্রসাদ হিসেবে খাওয়া হয়’, দুর্গাপুজোয় আমিষ বিতর্কে বার্তা পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

দুর্গাপুজোয় বাঙালির খাদ্যাভ্যাস এবং আমিষ-নিরামিষ নিয়ে চলা বিতর্কের মধ্যে...

Related Articles

Popular Categories