Saturday, September 5, 2026
28 C
Kolkata

ত্রিপুরায় সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে মৌন মিছিল ডায়মন্ড হারবার প্রেস কর্নারের

বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার: ত্রিপুরায় আক্রান্ত সাংবাদিক আলী আকবর লস্করের উপর দুষ্কৃতী হানার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ডায়মন্ড হারবার শহরের ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর মৌন মিছিল করে প্রেস কর্নারের সাংবাদিকরা। তাঁরা দাবি জানান, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম আজ ত্রিপুরায় আক্রান্ত। কাল ভারতবর্ষের অন্য কোথাও আক্রান্ত হতে পারে। তাই ডায়মন্ড হারবার প্রেস কর্নারের উদ্যোগে মৌন মিছিলে যোগ দেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিক ও চিত্র সাংবাদিকরা।

তাঁরা ডায়মন্ড হারবারের মহকুমা শাসক সুকান্ত সাহার মারফতে মহামান্য রাজ্যপালকে স্মারকলিপি দেন।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories