Saturday, September 5, 2026
28 C
Kolkata

জলপাইগুড়িতে এসআইআর আতঙ্কে প্রৌঢ়ের আত্মহত্যাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য!

জলপাইগুড়ি জেলায় এসআইআর এর আতঙ্কে আত্মহত্যার ঘটনা আবারও সামনে এল। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি এলাকায় বৃহস্পতিবার রাতে এক প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামজুড়ে। মৃতের নাম ভুবনচন্দ্র রায় (৫৯)। পরিবারের অভিযোগ, মেয়ের নামে এনুমারেশন ফর্ম না আসায় কয়েকদিন ধরে চরম দুশ্চিন্তায় ভুগছিলেন ভুবনচন্দ্র। এসআইআর নিয়ে এলাকার বহু মানুষের মতো তিনিও আতঙ্কিত হয়ে পড়েছিলেন। জানা যায়, পরিবারের অন্য সদস্যদের নামে ফর্ম এলেও মেয়ের নামের ফর্ম আসেনি। এই বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তিনি।

জানা গিয়েছে, ভুবনচন্দ্রের মেয়ে শিবানী রায়ের বিয়ে হয়েছে কয়েক বছর আগে অন্য ব্লকে। কিন্তু তিনি সবসময় বাবার বাড়ির এলাকা আমবাড়ির কামারভিটা বুথেই ভোট দিতেন। তাই এবার নাম না আসায় পরিবারে নানা প্রশ্ন দেখা দেয়। ভোটার তালিকা থেকে বাদ পড়বেন কি না, ভবিষ্যতে কোনও সমস্যা হবে কি না ,এই সব ভাবনায় অস্থির ছিলেন ভুবনবাবু। পরিবার সূত্রে জানা যায়, এই দুশ্চিন্তার কথা তিনি বন্ধু এবং আত্মীয়দের সঙ্গেও আলোচনা করেছিলেন। কিন্তু মানসিক চাপ এতটাই বেড়ে যায় যে বৃহস্পতিবার গভীর রাতে বাড়ির কিছুটা দূরে একটি গাছ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। স্থানীয়রা বিষয়টি দেখে পুলিশে খবর দেন। পরে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories