Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

এসআইআর আতঙ্কে ফের মৃত্যু! কীটনাশক খেয়ে আত্মঘাতী মুর্শিদাবাদের মোহন শেখ

এবার মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার বাগডাঙ্গা এলাকায় এসআইআর- এর আতঙ্কে আত্মঘাতী হয়েছেন মোহন শেখ নামক এক ব্যক্তি। অভিযোগ, ভোটার তালিকায় নাম না থাকায় দীর্ঘদিন ধরে মানসিক চাপে ভুগছিলেন তিনি। শেষ পর্যন্ত সেই ভয়ই তার জীবনের ইতি টেনে দিল বলে দাবি পরিবারের। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে কান্দির বাগডাঙ্গা এলাকার বাসিন্দা মোহন শেখ পাড়ার মাঠে গিয়ে কীটনাশক পান করেন। অসুস্থ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করেন। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পথে তার মৃত্যু হয় বলে জানা যায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পরিবারের দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় মোহনের নাম ছিল না। এই কারণেই তিনি ভয়ে ছিলেন যে তাকে দেশছাড়া করা হতে পারে। মৃতের ভাই জানান, “ভয়ে দাদা খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছিল। বারবার বলছিল, আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। সেই আতঙ্কেই বিষ খেয়ে নিয়েছে।”
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিবেশীরা জানান, এসআইআর প্রসঙ্গে লাগাতার প্রচার ও গুজব ছড়িয়ে পড়ায় অনেকেই আতঙ্কে ভুগছেন। তাদের দাবি, সরকার ও প্রশাসনের তরফে মানুষকে সঠিক তথ্য জানানো দরকার, ফলে কেউ আর ভয় বা গুজবের কারণে এমন ভয়ঙ্কর পদক্ষেপ না নেন। ঘটনার তদন্তে নেমেছে কান্দি থানার পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ ও আত্মহত্যার পেছনের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories