Saturday, September 5, 2026
28 C
Kolkata

এসআইআর শুনানিতে ডাক পেলো তৃণমূল সাংসদ দেব, নোটিসের কারণ ঘিরে জোর চর্চা বঙ্গ রাজনীতিতে

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বা এসআইআর-এর শুনানিতে এবার নোটিস পেলেন তৃণমূল সাংসদ ও জনপ্রিয় অভিনেতা দেব। স্থানীয় কাউন্সিলর সূত্রে জানা গেছে, দেবের পাশাপাশি তার পরিবারের আরও তিনজন সদস্যকেও শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তার বাড়িতে এই সংক্রান্ত নোটিস পৌঁছেছে বলে খবর। সূত্রের দাবি, সংশ্লিষ্ট ফর্মে একটি গুরুত্বপূর্ণ অংশ ঠিকমতো পূরণ করা হয়নি। ২০০২ সালের সঙ্গে যুক্ত তথ্য দেওয়ার যে অংশটি ছিল, সেটি ফাঁকা থাকায় এই সমস্যা তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে।

এদিকে, সোমবার এসআইআর শুনানিতে ডাকা হয়েছিল ভারতীয় ক্রিকেটার মহম্মদ সামিকেও। তবে খেলার কাজে শহরের বাইরে থাকায় তিনি নির্ধারিত দিনে উপস্থিত থাকতে পারেননি। তার তরফে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে বলে সূত্রের খবর। অন্যদিকে, একই দিনে এসআইআর শুনানিতে হাজিরা দেন অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী লাবণী সরকার। তারা নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে প্রয়োজনীয় নথি জমা দেন বলে জানা গেছে। এই শুনানি ঘিরে বিভিন্ন পরিচিত মুখের উপস্থিতি নিয়ে প্রশাসনিক মহলেও আলোচনা চলছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories