Saturday, June 6, 2026
32.9 C
Kolkata

রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় নতুন মোড়, ২৭ লক্ষ ভোটারের নথি পুনরায় যাচাইয়ের নির্দেশ পর্যবেক্ষকদের

ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া (SIR) নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজ্য জুড়ে। শুনানি পর্ব শেষ হয়েছে ১৪ ফেব্রুয়ারি। আগামী ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। তার আগে সবচেয়ে বড় প্রশ্ন, শেষ তালিকা থেকে কত নাম বাদ পড়তে পারে?

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রায় ২৭ লক্ষ ভোটারের নথি আবার খতিয়ে দেখতে বলেছেন কমিশন নিযুক্ত পর্যবেক্ষকরা। একই সঙ্গে আরও প্রায় ৫০ লক্ষ আবেদন এখনও সংশ্লিষ্ট নির্বাচনী আধিকারিকদের পর্যবেক্ষণে রয়েছে। এই বিপুল সংখ্যক ভোটারের নাম চূড়ান্ত তালিকায় থাকবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সূত্রের খবর,ERO এবং AERO-দের কিছু ত্রুটির কারণে ১ লক্ষ ১৪ হাজারেরও বেশি আবেদনপত্র সঠিকভাবে আপলোড করা হয়নি। কমিশনের প্রাথমিক ধারণা, এই আবেদনকারীদের প্রায় ৬০ শতাংশের নথিতে অসংগতি রয়েছে। তবে বাকি প্রায় ৪০ শতাংশের ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা এখনো স্পষ্ট নয়।

কমিশন জানিয়েছে, যদি কোনও বৈধ ভোটারের নথি ভুলবশত আপলোড না হয়ে থাকে, তবে বাড়িতে BLO পাঠিয়ে নতুন করে ফর্ম-৬ পূরণ করানো হবে। ইতিমধ্যে রোল অবজারভার ও মাইক্রো-অবজারভাররা বিভিন্ন নথি পরীক্ষা করছেন। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত স্ক্রুটিনি চলবে বলে জানা গিয়েছে।

এই পরিস্থিতিতে বহু ভোটার দুশ্চিন্তায় রয়েছেন, তাদের নাম চূড়ান্ত তালিকায় থাকবে কি না তা নিয়ে। উল্লেখ্য, সম্প্রতি সুপ্রিম কোর্ট একটি মামলার শুনানিতে জানিয়েছে, প্রয়োজনে কমিশন ERO বা AERO-দের বদলি করতে পারে।

এদিকে কমিশন সূত্রে খবর, গাফিলতির অভিযোগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়াল কয়েকজন দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে শোকজ নোটিস দিতে পারেন। সব মিলিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশের আগে পরিস্থিতি যথেষ্ট উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories