Saturday, September 5, 2026
28 C
Kolkata

হজ ও উমরাহ উপলক্ষে আগত তীর্থযাত্রীদের সুবিদার্থে পবিত্র মক্কাতে শুরু হলো আধুনিক স্মার্ট গাইড 

হজ ও উমরাহ উপলক্ষে আগত তীর্থযাত্রীদের সুবিধা বাড়াতে নতুন উদ্যোগ নিল সৌদি আরব প্রশাসন। পবিত্র শহর মক্কাতে চালু করা হয়েছে একটি আধুনিক ডিজিটাল সহায়ক ব্যবস্থা, যা যাত্রীদের চলাচল ও তথ্য পাওয়াকে অনেক সহজ করে দেবে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই পরিষেবার মাধ্যমে দর্শনার্থীরা শহরের গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলির অবস্থান খুব সহজে জানতে পারবেন। বিশেষ করে মসজিদ আল হরাম-এর বিভিন্ন গেট, জমজম ওয়েল-এর অবস্থান এবং অন্যান্য জরুরি পরিষেবা সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যাবে। এতে করে ভিড়ের মধ্যে পথ হারানোর আশঙ্কা অনেকটাই কমবে।

এই ডিজিটাল গাইড ব্যবস্থার আরেকটি বড় সুবিধা হল বহু ভাষার সমর্থন। বিশ্বের নানা দেশ থেকে আসা মানুষ যাতে সহজে ব্যবহার করতে পারেন, সেই বিষয়টি মাথায় রেখেই এটি তৈরি করা হয়েছে। পাশাপাশি রিয়েল-টাইম মানচিত্রের সাহায্যে তীর্থযাত্রীরা দ্রুত নিজের গন্তব্যে পৌঁছাতে পারবেন এবং ব্যস্ত রাস্তা এড়িয়ে চলতে পারবেন। শুধু দিকনির্দেশ নয়, ধর্মীয় আচার পালনের সময়সূচি ও নিয়ম সম্পর্কেও প্রয়োজনীয় তথ্য এই প্ল্যাটফর্মে পাওয়া যাবে। ফলে নতুন যাত্রীদের জন্য এটি বিশেষভাবে সহায়ক হয়ে উঠবে। বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তির এই ব্যবহার পবিত্র যাত্রাকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করে তুলবে। এই উদ্যোগটি ভিশন ২০৩০-এর অংশ, যার মাধ্যমে দেশটি পর্যটন ও পরিষেবা খাতে আধুনিকতা আনতে চাইছে। সব মিলিয়ে, নতুন এই ব্যবস্থা চালু হওয়ায় হজ ও উমরাহ পরিচালনায় আরও উন্নত অভিজ্ঞতা মিলবে বলে মনে করছেন অনকে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories