Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

বৃহস্পতিবার থেকে মেট্রোয় ফিরছে টোকেন, জানাল কর্তৃপক্ষ

কলকাতাঃ বহুদিন পর মেট্রোয় ফিরছে টোকেন। তাই আর স্মার্ড কার্ড না নিলেও যাত্রা করা যাবে মেট্রোয়।আগামী বৃহস্পতিবার থেকেই কলকাতা মেট্রোয় ফিরছে এই টোকেন ব্যবস্থা। সোমবার সপ্তাহের শুরুর দিনে বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। কাউন্টার ছাড়াও অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিন থেকেও টোকেন কেনা যাবে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

কর্তৃপক্ষের তরফে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাতে লেখা, ‘আগামী ২৫ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার থেকে উত্তর-দক্ষিণ এবং পূর্ব-পশ্চিম মেট্রোয় টোকেন ব্যবস্থা ফিরে আসছে। আগে যেমন ভাবে স্টেশনে টোকেন দেওয়া হত তেমন ভাবেই টোকেন দেওয়া হবে।’ করোনার কারণে গত বছর ২৩ মার্চ থেকে বন্ধ হয়ে গিয়েছিল মেট্রো পরিষেবা। গত বছর ১৪ সেপ্টেম্বর থেকে তা চালু হওয়ার পর অবশ্য টোকেন ব্যবস্থা বন্ধ ছিল। সে সময় শুধু স্মার্ট কার্ডই চালু ছিল। আগামী ২৫ নভেম্বর থেকে দু’টি ব্যবস্থায় চালু হতে চলেছে।

এমনিতেই করোনাকালে মেট্রো যাত্রায় বেশ কিছু বিধিনিষেধ রয়েছে। মাস্ক পরা, শারীরিক দূরত্ববিধি মানার কথা বারবার বলা হচ্ছে। স্মার্ট কার্ড চালু থাকতেই মেট্রোতে মারাত্মক ভিড় হচ্ছিল। টোকেন ফিরলে যে ভিড় বাড়বে, তা সহজেই অনুমেয়।

অতিমারিকালে লাইন এবং ভিড় এড়ানোর জন্য নিয়মিত যাত্রীদের অবশ্য স্মার্ট কার্ড ব্যবহারের পরামর্শও দিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। পাশাপাশি এ ক্ষেত্রে নিয়মিত যাত্রীরা যে স্মার্ট কার্ডের মূল্য পিছু ১০ শতাংশ অতিরিক্ত পাবেন, তাও জানিয়ে দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

স্মার্ড কার্ডের ক্ষেত্রে বেশি টাকা দিতে হত। ফলে যাত্রীরা বাস কিংবা অন্য যানবাহনকে বেছে নিত। এবার টোকেন ফিরে আসায় ফের মেট্রোরেলে মানুষের যাতায়াত বাড়বে বলে মনে করছেন কর্তৃপক্ষ।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories