Tuesday, July 28, 2026
26.9 C
Kolkata

সোশ্যাল মিডিয়া হিন্দু বিরোধী পোস্ট, সাসপেন্ড আপ নেতা

এনবিটিভি ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় হিন্দু বিরোধী পোস্টের জের। দল থেকে সাসপেন্ড করা হল প্রাক্তন আপ বিধায়ক জার্নেল সিংকে। পাল্টা জার্নেলের সাফাই, ভুল বশত ওই পোস্ট হয়েছে।

তিনি একজন প্রাক্তন বিধায়ক। অথচ তাঁর ফেসবুক প্রোফাইলে হিন্দু বিরোধী পোস্ট! আর সেই পোস্টের পরই বিতর্কে জড়ান আপ নেতা জার্নেল সিং। দলের তরফে জার্নেল সিংকে সাসপেন্ড করা হয়। এমনকী প্রাথমিক সদস্যপদও তাঁর খারিজ করা হয়। আপের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘আম আদমি একটি ধর্মনিরপেক্ষ দল। অন্য ধর্মকে অসম্মান করে, এমন কারও জায়গা দলে নেই।’

যদিও বিতর্কের মুখে সাফাই দিয়ে জার্নেল সিং বলেন, তাঁর প্রোফাইল থেকে পোস্টটি তিনি করেননি।ফোনটি ওই সময় তাঁর ছোটো ছেলের হাতে ছিল।কারণ ছেলের অনলাইন ক্লাস চলছিল। ছেলেই পোস্ট করে। পরে পোস্টটি মুছে দেওয়া হয় বলেও জানান তিনি। এর পাশাপাশি তাঁর সাফাই, ভগবান শ্রীরাম, গুরু গোবিন্দ, কেশভ, সদাশিব সবাইকেই তিনি সম্মান করেন। যদিও তাঁর এই সাফাইয়ে চিঁড়ে ভেজিনি।

তবে এই প্রথম নয়। এর আগেও শিরোনামে আসে জার্নেল সিং-এর নাম। ১৯৮৪ তে শিখ দাঙ্গায় কংগ্রেসের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে জুতো ছুঁড়ে মেরেছিলেন তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমকে। উল্লেখ্য, ২০১৫ তে রাজরৌর গার্ডেন থেকে জয়লাভ করেন জার্নেল সিং। যদিও ২০১৭ তে পাঞ্জাব থেকে ভোটে দাঁড়ানোর জন্য ওই পদ থেকে ইস্তাফা দেন। কিন্তু সেই নির্বাচনে তিনি পরাজিত হন।

Hot this week

NDA-র সঙ্গেই থাকবে, নাকি বিজেপিতে মিশবে? শুভেন্দুর সঙ্গে NCPI-এর সাংসদদের বৈঠক ঘিরে জল্পনা

দিল্লির রাজনৈতিক মহলে ফের শুরু হয়েছে নতুন জল্পনা। এনডিএ-র...

ইস্তফার পর প্রথম সংসদে ধর্মেন্দ্র প্রধান, বিজেপি সাংসদদের ‘জিন্দাবাদ’ স্লোগানে স্বাগত

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর সোমবার প্রথমবার...

নিট ইস্যুতে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সরব ছিলেন ওড়িশার বিজেপি সাংসদ-কন্যা

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর রাজনৈতিক মহলে যেমন...

যোগী রাজ্যে উদ্বোধনের মাত্র ১২ দিনের মধ্যেই ক্ষতিগ্রস্ত ৪,৭০০ কোটির এক্সপ্রেসওয়ে, উঠল নির্মাণের মান নিয়ে প্রশ্ন

উত্তরপ্রদেশের উন্নাও জেলায় নতুন তৈরি গ্রিনফিল্ড ন্যাশনাল এক্সপ্রেসওয়ের একটি...

ইথানল মিশ্রিত পেট্রলের বিরুদ্ধে সরব নতুন সংগঠন, সামনে এল ‘ই-২০ জনতা পার্টি’

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এবার নতুন একটি...

Topics

যন্তরমন্তরে আন্দোলনকারীদের খাবার পৌঁছে দেওয়া মুসলিম যুবককে হেনস্তার অভিযোগ, অস্বীকার পুলিশের

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দিল্লির যন্তরমন্তরে চলা...

পেলেট গুলির নির্দেশ কে দিল? রাহুলের চিঠিতে চাপে স্বরাষ্ট্র মন্ত্রক, সাময়িক নিষেধাজ্ঞার ইঙ্গিত

নিট পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে দেশজুড়ে তৈরি হওয়া বিতর্কের...

Related Articles

Popular Categories