Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

বাসন্তীতে ইয়াস-আম্ফানে বিধ্বস্ত আদিবাসী পরিবারের ছেলেমেয়েদের হাতে দুর্গাপুজোতে নতুন পোশাক তুলে দিলেন সমাজকর্মী লোকমান মোল্লা

বাসন্তী: করোনা, লকডাউন ,আম্ফান ও ইয়াস পরবর্তী পর্যায়ে এবং অতি বর্ষণের ফলে কাজ হারিয়েছেন আদিবাসী পরিবারগুলির পুরুষরা। ফলে  কাজের সন্ধানে রাজ্যের বাইরে চলে গিয়েছে তারা। এই পরিস্থিতিতে শারদ উৎসবের সময় আদিবাসী পরিবারের ছেলেমেয়েদের কাছে দুঃস্বপ্ন বললে ভুল হবে না। কারণ দুর্গাপূজা মানে ছেলে-মেয়েদের নতুন পোশাক পরে আনন্দ-উৎসবে মেতে ওঠা। কিন্তু সেটাই এবার বিষাদে পরিনত হচ্ছিল। চলতি বছর কুলতলির আদিবাসী পাড়ায় দূর্গা পূজার ঢাক বাজলেও ছেলেমেয়েদের মুখে হাসি ছিল না। তাই রবিবার শুভ পঞ্চমীর দিনে বিশিষ্ট সমাজকর্মী লোকমান মোল্লা নিজ উদ্যোগে কুলতলী আদিবাসী পাড়ার ছেলে মেয়েদের নতুন পোশাকের ব্যবস্থা করলেন এবং তাদের মুখে হাসি ফোটালেন। এ যেন এক সম্প্রীতির বার্তা দিলেন তিনি।

জানা গিয়েছে, দুর্গাপুজো উপলক্ষে প্রায় ১০০ ছেলেমেয়েকে নতুন পোশাক দেওয়া হয়েছে লোকমানের সংস্থা কুলতলি মিলনতীর্থ সোসাইটির তরফে। ২০০৯ সালে ‘আয়লা’-র সময় থেকে বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করে চলেছে এই সংস্থা।

লোকমান মোল্লা বলেন, সুন্দরবনের মানুষ যখন বিপদগ্রস্ত হয়েছে, তখনই আমার সংস্থা কুলতলী মিলন তীর্থ সোসাইটিকে সঙ্গে নিয়ে আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এই ঘটনা নতুন নয়, ২০০৯ সালের আয়লা থেকে শুরু করে আজ অবধি যখনই সুন্দরবনবাসি বিপদগ্রস্ত হয়েছে, তখনই আমি তাদের পরিবারের একজন হিসেবে তাদের পাশেই থেকেছি। আজও আছি ,ভবিষ্যতেও তাদের সুখ -দুঃখের সাথী হিসেবে থাকবো। আজ ছেলে মেয়েদের নতুন পোশাক দিতে পেরে খুবই ভালো লাগছে। কারণ পুজোয় অন্য ছেলে মেয়েরা যখন নতুন পোশাক পরে যাবে, তখন এদের মন খুব খারাপ থাকবে। ঘরে অভিভাবক নেই খুবই যন্ত্রণাদায়ক ব্যাপার। কাজের সন্ধানে রাজ্যের বাইরে গেছে তারা। চেষ্টা করলাম অসহায় মানুষ গুলির পাশে দাঁড়াতে আজ শুভ পঞ্চমী দিনে ১০০ পরিবারের ছেলেমেয়েদের নতুন জামা কাপড় তুলে দেওয়া হল।

কুলতলী আদিবাসী পাড়ার বাসিন্দা সঞ্জয় সরদার বলেন,  লোকমান মোল্লা সবসময় অসহায় মানুষের পাশে থেকেছে। আজ নতুন নয়,  আমরা খুশি আমাদের ছেলেমেয়েরা খুব আনন্দিত। এই সময়কালে দাঁড়িয়ে লোকমান মোল্লা যেভাবে আমাদের পাশে দাঁড়ালেন তা এক নতুন দৃষ্টান্ত বলা যেতে পারে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories