Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

পৃথিবীর দিকে ধেয়ে আসছে সৌর ঝড় : যোগাযোগ ব্যবস্থায় বড়সড় প্রভাব

পৃথিবীর দিকে ধেয়ে আসছে অত‍্যন্ত শক্তিশালী একটি সৌর ঝড়। যার ফলে যোগাযোগ ব্যবস্থায় বড়সড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঝড়ের গতিবেগ ঘন্টায় ১.৬ মিলিয়ন কিলোমিটার। সোমবার পৃথিবীতে এই আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

স্পেস ওয়েদার ডট কমের ওয়েবসাইট অনুযায়ী ঝড়টি সূর্যের বায়ুমণ্ডল থেকেই উদ্ভূত হয়েছে। পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের মধ্যে আছড়ে পড়বে এটি।

স্পেস ওয়েদার ডট কমের মতে সৌরঝড়ের কারণে পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্ত হয়ে উঠতে পারে যা উপগ্রহগুলির উপর প্রত‍্যক্ষ প্রভাব ফেলবে। জিপিএস ন‍্যাভিগেশন, মোবাইল ফোনের সিগন্যাল, রেডিও সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। স‍্যাটেলাইট টিভির ওপর প্রভাব পড়তে পারে।‌ বিদ্যুত্‍ ব‍্যবস্থার প্রভাব পড়ার সম্ভাবনা সবথেকে বেশি।

বৈদ‍্যুতিক তারগুলিতে অতিরিক্ত বিদ্যুত্‍ প্রবাহের জন্য ট্রান্সফরমার পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে বিদ্যুত্‍ ব‍্যবস্থা বিচ্ছিন্ন হতে পারে।

উত্তর ও দক্ষিণ ‌মেরুতে বসবাসকারী লোকেরা এই ঝড়‌ কিছুটা হলেও উপভোগ করতে পারবেন। ঝড়ের কারণে আকাশে সুন্দর আলোর সজ্জা তৈরি হবে। রাতে অরোরা দেখতে পাবেন এই অঞ্চলের বাসিন্দারা।

এর আগে ১৯৮৯ সালে একটি সৌর ঝড় আছড়ে পড়েছিল পৃথিবীতে। এর ‌ফলে কানাডাতে প্রায় ৯ ঘন্টা বিদ্যুত্‍ ছিল না।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories