Wednesday, October 21, 2026
24 C
Kolkata

দক্ষিণের সোনু সুদ রামু দসাপতি নিজের পকেটের ৫০ লাখ টাকায় দুস্থদের জন্য চালু করেছেন Rice ATM

নিউজ ডেস্ক : করোনা লকডাউন এর সময় দেশব্যাপী অর্থনৈতিক মন্দা এবং পরিযায়ী শ্রমিকদের দুর্দশাগ্রস্ত অবস্থার মধ্যে সকলের সাহায্যকারী পরিত্রাতা হিসাবে উঠে এসেছিলেন বলিউড অভিনেতা সোনু সুদ। সাহায্য করেছিলেন হাজারো বিপর্যস্ত শ্রমিককে ঘরে ফিরতে, খাবার দিয়েছিলেন বহু অভুক্ত কে, চিকিৎসাতে সাহায্য করেছিলেন বহু রোগীকে। সনু সুদ কে সবাই চিনলেও চেনেনা দক্ষিণ ভারতের সোনু সুদ রামু দোসাপতিকে। তিনি নিজের পকেটের ৫০ লক্ষ টাকা খরচ করে হায়দ্রাবাদে তৈরি করেছেন ২৪ ঘন্টা চলমান রাইস এটিএম বা চালের এটিএম। সেখান থেকে তিনি সাহায্য করেন অসংখ্য পরিবারকে।

করোনার লকডাউন এবং বন্যা পরিস্থিতির মাঝে সেই এপ্রিল মাস থেকে তিনি দুস্থদের এই দৃষ্টান্তমূলক সেবায় নিয়োজিত আছেন।

বিজনেস ইনসাইডারের সঙ্গে কথা বলার সময় তিনি জানিয়েছেন তার এই অভিজ্ঞতা এবং এর সূচনার ব্যাপারে। তিনি বলেন, তাকে এই কাজে অনুপ্রেরিত করেছেন এক সাধারণ নিরাপত্তারক্ষী। তিনি বলেন একদিন তিনি বাজারে চিকেন কিনতে গিয়ে দেখেন এক সাধারন নিরাপত্তারক্ষী ২০০০ টাকার চিকেন ক্রয় করেছেন। তিনি তাকে জিজ্ঞাসা করায় তিনি বলেন কিছু অভুক্ত এবং পরিযায়ী শ্রমিক কে সাহায্য করার জন্য তিনি এই পরিমাণ চিকেন ক্রয় করেছেন। তার মাসিক আয়ের এর কথা জিজ্ঞাসা করায় নিরাপত্তারক্ষী উত্তর দিয়েছিলেন, তার মাসিক আয় মাত্র ৬০০০ টাকা। সেখান থেকেই সূচনা রামুর। তিনি বলেন, “যদি ৬০০০ টাকা বেতনে তিনি ২০০০ টাকা দুস্থদের জন্য এভাবে খরচ করতে পারেন আমি কেন পারব না এমন কোন উদ্যোগ গ্রহণ করতে। সেই থেকেই সূচনা আমার যাত্রার।”

রামুর স্ত্রী এবং পুত্র তাদের বর্তমান ঘরের তুলনায় আরও বেশি বিলাসবহুল ঘরের আবদার জানাত কিন্তু তার এই মহৎ উদ্যোগের তারাও সাহায্যকারী এবং অনুপ্রেরণা যুগিয়ে যাচ্ছে। এ কাজে সময়ের সঙ্গে সঙ্গে বহু ব্যক্তি এবং সংস্থা তাকে আর্থিক ভাবে সাহায্য করতে চাইলেও তিনি বিনম্রভাবে তা অস্বীকার করেছেন। একটি করপোরেট ফার্মে কাজ করা রামুর এই দৃষ্টান্ত সত্যিই ভূ-ভারতে খুবই দুর্লভ।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories