Saturday, September 5, 2026
28 C
Kolkata

ফের দুর্যোগের আশঙ্কা! রবিবার দক্ষিণবঙ্গের ৭ জেলায় জ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আরও অন্তত দু’দিন ঝড়বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ ইতিমধ্যেই কমতে শুরু করেছে। আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে, ফলে ফের বাড়বে গরমের অস্বস্তি।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার দক্ষিণবঙ্গের সাতটি জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলি হল পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান। পাশাপাশি হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।

সোমবারও দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। অন্যদিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে, তবে কোনও বিশেষ সতর্কতা জারি করা হয়নি।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার তেমন পরিবর্তন না হলেও তার পর থেকে দক্ষিণবঙ্গে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এই পরিস্থিতি অন্তত ছয় দিন স্থায়ী হতে পারে বলে অনুমান।

উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী বুধবারের পর থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার আবার অবনতি হতে পারে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী শুক্রবার থেকে ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়াবিদদের মতে, পাকিস্তান থেকে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগঢ়, দক্ষিণ ওড়িশা হয়ে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা এবং মধ্য বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলের উপর অবস্থানরত একটি ঘূর্ণাবর্তের প্রভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ কিলোমিটার উচ্চতায় অবস্থান করা ওই ঘূর্ণাবর্তের কারণে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। এর জেরেই উত্তর ও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories