Saturday, September 5, 2026
28 C
Kolkata

দক্ষিণ চৌহাটিতে অনুষ্ঠিত হলো ধর্মীয় সভা ও দোয়ার মাহফিল, উপস্থিত বিশিষ্ট আলেমরা

দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণ চৌহাটি এলাকার মদিনানগর মাদ্রাসা ও মিশনে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ২৪তম বার্ষিক ধর্মীয় সভা ও দোয়ার মাহফিল। মদিনানগর ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানে এলাকার ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম ও সমাজের গুণীজনরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কারী আফজাল সাহেব, মুফতি আনোয়ার হোসেন কাসেমী, সমাজসেবী হাজী ইউসুফ মোল্লা, নুর মোহাম্মদ সাহেব এবং মাওলানা ইলিয়াস সাহেব। অতিথিরা তাঁদের বক্তব্যে ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া পরিচালনা করেন মুফতি লিয়াকাত সাহেব। দোয়ার মাধ্যমে দেশ, সমাজ ও মানবজাতির কল্যাণ কামনা করা হয়। পুরো অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন মদিনানগর ইসলামিক এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক মাওলানা ইমাম হোসেন মাজাহেরী। এই ধর্মীয় আয়োজন এলাকায় একতা ও ভ্রাতৃত্বের বার্তা পৌঁছে দেয় বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories