Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

সাড়ম্বরে উদ্বোধন হলো দক্ষিন দিনাজপুর জেলা সবলা মেলার

জয়দীপ মৈত্র,দক্ষিন দিনাজপুরঃ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহাকুমার গঙ্গারামপুর হাইরোড সংলগ্ন ফুটবল ময়দানে মঙ্গলবার সাড়ম্বরে উদ্বোধন হলো ২০২১ সবলা মেলার। পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তির বিভাগের উদ্যোগে এবং দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সহায়তায় গঙ্গারামপুর প্রশাসনের ব্যবস্থাপনায় দক্ষিণ দিনাজপুর জেলা সবলা মেলার উদ্বোধন হলো গঙ্গারামপুর ফুটবল ময়দানে, যা আগামী ৮ই ফেব্রুয়ারি অব্দি চলবে। প্রতিদিন দুপুর ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত এই মেলা চলবে, যেখানে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও আরো অনেক কিছু থাকবে বলে জানা গেছে। পাশাপাশি এদিন জেলার বিভিন্ন রকম সাংস্কৃতিক মনস্ক মানুষ সহ জেলার প্রচুর মানুষ উপস্থিত ছিলেন উদ্বোধনে। পাশাপাশি ফুটবল ময়দান থেকে এক বিশাল শোভাযাত্রার মধ্য দিয়ে সারা গঙ্গারামপুর শহর পরিক্রম করা হয় মেলার তরফে। পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন প্রশাসনিক স্তরের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন তথ্য-সংস্কৃতি দপ্তরের কর্মকর্তা মহকুমা ম্যাজিস্ট্রেট মৎস্য দপ্তর বিভাগ থেকে শুরু করে বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কর্মীসমর্থকরা। প্রচুর মানুষের সমাগমে বিশাল শোভাযাত্রা সারা গঙ্গারামপুর শহর পরিক্রমা করে সবলা মেলা ফুটবল ময়দানে উপস্থিত হয়।

এবছর করোন মহামারীর কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে সকলে মেলা প্রাঙ্গণে উপস্থিত হয় তার পাশাপাশি এ বছর দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের তরফে মূল ট্যাগলাইন রাখা হয় “প্লাস্টিক মুক্ত এই মেলায়ে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ” এবছর সেই ট্যাগলাইনকে মূলমন্ত্র করে আজ থেকে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সকল সংস্কৃতিমনস্ক মানুষ সহ এলাকার মানুষ ও জেলাবাসীদের একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসন। পাশাপাশি এবছর সব মেলা প্রাঙ্গণে যেসব স্টল রয়েছে সেখানে থাকছে রকমারি শাড়ি, রেডিমেট পোশাক, ঘর সাজানোর জিনিস, পাটজাত সামগ্রী, উন্নত মানের তৈরি তুলাইপাঞ্জি চাল, বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন সামগ্রী, জেলার কুশমন্ডির বিখ্যাত মুখা শিল্পের মুখোশ, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি নানান জিনিষ সহ জ্যাম জেলি আচার আরো অনেক কিছু। এদিন গঙ্গারামপুর ফুটবল ময়দানে সবলা মেলা প্রাঙ্গনে সকল স্তরের মানুষের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়ভাবে, বলাই বাহুল্য যা জনসমুদ্রে পরিণত হয়।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories