Friday, July 24, 2026
26.5 C
Kolkata

রাজ্যের কনটেইনমেন্ট জোনে ফের ৭ দিনের লকডাউন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

এনবিটিভি ডেস্ক: রাজ্যে ফের লকডাউন। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের কনটেইনমেন্ট জোনে ৭ দিনের জন্য লকডাউন থাকবে বলে জানালেন মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাাদিক বৈঠকে বলেন, কিছু কিছু জায়গায় সংক্রমণ বেড়েছে। সেজন্যই কনটেইনমেন্ট জোনে লকডাউন। আপাতত ৭ দিনের জন্য লকডাউন করা হচ্ছে। তারপর পরিস্থিতি দেখে, সংক্রমণের হার দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

মুখ্যমন্ত্রী জানান, যেসকল এলাকায় সংক্রমণ রয়েছে, সেই এলাকাগুলিকে ‘পকেট পকেট’ করে কনটেইনমেন্ট জোন করা হবে। সিল করে দেওয়া হবে ওই এলাকাগুলি। করোনা মোকাবিলায় এই ৭ দিন কনটেইনমেন্ট জোন এলাকায় সকল বাসিন্দাকে সকল বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, এই ৭ দিন কনটেইনমেন্ট জোনে অফিসগুলি ওয়ার্ক ফ্রম হোম করবে। ছোট ছোট দোকানগুলি খুলতে পারে, তবে কড়া বিধিনিষেধ মেনে চলতে হবে। মুখ্যমন্ত্রী জানান, কনটেইনমেন্ট জোন এলাকায় সুফল বাংলা সবজি বিক্রি করবে। কারণ ওখানকার বাসিন্দাদের বাজারে যেতে দেওয়া হবে না। পাশাপাশি এদিন ফের প্রত্যেককে মাস্ক পরার কথা বলেন তিনি। বলেন, “আমরা কিছু কিছু জায়গায় কড়াকড়ি বেশি করছি। কারণ কিছু কিছু জায়গায় রোগ বাড়ছে। পুলিসকে একটু কড়াকড়ি করতে হবে। মাস্ক পরে না এলে বাড়ি  পাঠিয়ে দেবেন। আমরা জরিমানা  করতে পারি। কিন্তু  সেটা মানুষের উপর চাপ তৈরি হবে। করোনা থেকে বাঁচতে মাস্ক পরতেই হবে।”

একইসঙ্গে এদিন সাংবাদিক বৈঠকে দক্ষিণ ২৪ পরগনা জেলার সংক্রমিত এলাকার তালিকা রিভিউ করতে বলেন মুখ্যমন্ত্রী। দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলাশাসকের ওপর ক্ষুব্ধ তিনি। তালিকা রিভিউ করার পরই সেই তালিকা প্রকাশ করা হবে। দক্ষিণ ২৪ পরগণার সংক্রমিত এলাকার তালিকা আজ প্রকাশ হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories