Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

এবার চালু হচ্ছে ‘খেলা হবে’ প্রকল্প, এই উপলক্ষ্যে ৫০,০০০ ফুটবল বিতরন করবে রাজ্য সরকার

নিউজ ডেস্ক : খেলা হবে স্লোগান কাজে দিয়েছে তৃণমূল কংগ্রেসের। এই স্লোগান এবার উত্তর প্রদেশে ব্যবহার করবে সমাজবাদী পার্টি। মমতা সরকার এই সফল স্লোগান স্মরণীয় করে রাখতে একটা প্রকল্প চালু করতে চলেছে। সেই প্রকল্পের আওতায় রাজ্য জুড়ে ৫০,০০০ ফুটবল বিতরন করবে রাজ্য সরকার।

 

 

এছাড়াও ‘খেলা হবে’ দিবস ও চালু হবে রাজ্যে বলে জানা গিয়েছে। তবে ঠিক কবে এই দিবস চালু হবে তা জানা যায়নি এখনও পর্যন্ত। তবে খেলা হবে প্রকল্প চালুর দিনকেই এই দিবস হিসেবে ঘোষণা করতে পারে রাজ্য সরকার।

 

 

এই প্রকল্পের জন্য ২৮ শে জুনের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন নির্দেশ দিয়েছিল সরকার। কোন কোন ক্লাবকে ফুটবল দেওয়া হবে তাও চূড়ান্ত করার কাজ চলছে। সংশ্লিষ্ট ব্লকের যুব অফিসারদের দ্বারা এই প্রকল্প রূপায়িত হবে বলে জানা গিয়েছে। এই মাস থেকেই ফুটবল বিতরন শুরু করা হবে বলেই খবর ক্রীড়া দপ্তর সূত্রে। রাজ্যে ফুটবলের প্রতিভা অন্বেষন এবং ফুটবলের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে এই ব্যবস্থা।

 

 

কথা ছিল, জুন মাসের মধ্যে রিপোর্ট জমা পড়ার পর আসল কাজ শুরু হবে। ক্রীড়াদপ্তরের এক কর্তার ইঙ্গিত অনুযায়ী, জুলাই থেকেই ফুটবল বণ্টনের কাজ শুরু করে দেওয়া হবে। রাজ্যজুড়েই এই প্রকল্পকে সামনে রেখে এগোতে চাইছে নবান্ন। এবার বিধানসভায় দাঁড়িয়ে খেলা হবে দিবস পালনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories