Monday, June 8, 2026
29.4 C
Kolkata

চীনকে কড়া হুঁশিয়ারি রাজনাথ সিংয়ের

এনবিটিভি ডেস্ক: ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ চীনের প্রতি পরোক্ষ হুঁশিয়ারি দিয়ে বলেন আমরা যুদ্ধ শুরু করতে পারি, শেষ কিন্তু আমাদের হাতে থাকবে না। আজ ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় চীন-ভারত সীমান্ত উত্তেজনা নিয়ে বিবৃতি দেন প্রতিরক্ষামন্ত্রী। এই একই রকম বিবৃতি তিনি গত মঙ্গলবার লোকসভায় দিয়েছিলেন। তবে আজ আর একটু বিস্তারিত ভাবে রাজ্যসভায় প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমরা জানি আমাদের পাহারা বজায় রাখতে হবে। আসন্ন শীতকালেও লাদাখে সেনা মোতায়েন করে রাখতে হবে, কারন এখনও চীন বেআইনিভাবে প্রায় ৩৮ হাজার বর্গকিলোমিটার দখল করে রেখেছে। তারা প্রকৃত নিয়ন্ত্রণ রেখার শর্ত মানছে না। চীন পরপর প্ররোচনামূলক আচরন করে চলেছে। তবে ভারত জানে, যুদ্ধ শুরু করা যায় শেষ কিন্তু কারও হাতে থাকে না। তাই শান্তি বজায় রাখার জন্য ভারত এখনও চীনের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে আগ্রহী।

সেই চেষ্টা যেমন চলছে, তেমন সেই সঙ্গে আমাদের সেনাবাহিনীকেও আমরা প্রস্তুত রাখছি। কারন চীনের হঠকারী কার্যকলাপ ভারত যে বরদাস্ত করবে না সেটা চীনের জেনে রাখা দরকার। কংগ্রেসের এ কে  অ্যান্টনি বলেন, চীনা সৈন্যরা ভারতীয় সৈন্যদের টহল দিতে দিচ্ছে না, সীমান্ত পাহারা দিতে বাধা দিচ্ছে। এ ব্যাপারে আপনারা কী করছেন? প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, কোনও শক্তি নেই যে আমাদের পাহারা দেওয়ায় বাধা দিতে পারে। আমাদের টহল ও পাহারা যেমন চলছে তেমনই চলবে। শীতকালে সাধারণত পাহাড়ে প্রচণ্ড ঠান্ডা পড়ে বলে সৈন্যরা সীমান্ত ঘাঁটি ছেড়ে নীচে নেমে আসেন। কিন্তু এবারে সেটা করা যাবে না কারণ চীন তার সুযোগ নিতে পারে। প্রতিরক্ষামন্ত্রীর বিবৃতির পর বিরোধী দলগুলোর নেতারা চীনের সঙ্গে এই মোকাবিলায় পুরোপুরি ভারতের সেনাবাহিনী ও সরকারের পক্ষে রয়েছেন বলে জানান।

Hot this week

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে গ্রেফতার বিক্ষুব্ধ কর্মী, চাঞ্চল্য বীরভূমে

রাজ্য রাজনীতিতে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ নিয়ে যখন উত্তপ্ত...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

Topics

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

বন্ধ হয়ে গেল নৈহাটি জুটমিল! অনিশ্চয়তায় ৩০০০ শ্রমিকের ভবিষ্যৎ

উত্তর ২৪ পরগনার নৈহাটির হাজিনগর জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর...

বৈঠকে নেই DMK, ভগ্নদশা তৃণমূলের! বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকায় ‘অসন্তোষ’ প্রকাশ করে চিঠি সিপিএমের

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কংগ্রেসের অবস্থান স্পষ্ট...

বীরভূমের ‘ভালো তৃণমূল’ কাজল শেখ সহ ৫ বিধায়কের নিরাপত্তা বাড়ালো রাজ্য!

রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণে একের...

Related Articles

Popular Categories