Saturday, September 5, 2026
28 C
Kolkata

নির্বাচন কমিশনের বিশেষ পর্ববেক্ষক সুব্রত গুপ্ত এবার শুভেন্দুর উপদেষ্টা!

সদ্যসমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল শুরু হয়েছে। নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার কয়েক দিনের মধ্যেই নতুন দায়িত্ব পেলেন সুব্রত গুপ্ত। তাঁকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে।

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-এ অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। শপথের পরই তাঁর প্রশাসনিক টিম গঠনের কাজ শুরু হয়।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে ২০১৭ ব্যাচের আইএএস আধিকারিক শান্তনু বালা-কে। এর আগে তিনি দক্ষিণ ২৪ পরগনা জেলার অতিরিক্ত জেলাশাসক হিসেবে কর্মরত ছিলেন।

গত বছরের অক্টোবরে রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া শুরু হলে নির্বাচন কমিশন সুব্রত গুপ্তকে বিশেষ রোল পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছিল। সেই দায়িত্ব পালনে কমিশন সন্তুষ্ট হওয়ায় পরবর্তীতে তাঁকে বিধানসভা নির্বাচনের বিশেষ পর্যবেক্ষক হিসেবেও দায়িত্ব দেওয়া হয়। নির্বাচনপর্ব শেষ হওয়ার পর সম্প্রতি কমিশন তাঁকে সেই দায়িত্ব থেকে অব্যাহতি দেয়।

তবে এসআইআর প্রক্রিয়ায় তাঁর ভূমিকা ঘিরে তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেস এবং প্রাক্তন সরকারের তরফে একাধিকবার প্রশ্ন তোলা হয়েছিল। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-ও বিভিন্ন সময়ে পরোক্ষে তাঁর সমালোচনা করেছিলেন বলে রাজনৈতিক মহলে আলোচনা ছিল।

এমন বিতর্কের মধ্যেই নতুন সরকারে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে সুব্রত গুপ্তের নিয়োগ রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি করেছে। প্রশাসনিক মহলের একাংশের মতে, নির্বাচন পরিচালনার অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চায় নতুন সরকার।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories