Saturday, September 5, 2026
30 C
Kolkata

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডি দপ্তরে ফের হাজির প্রাক্তন মন্ত্রী সুজিত বসু!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে আবারও সক্রিয় হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ভোটের ফল ঘোষণার পর সোমবার সকালে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু ইডি দপ্তরে হাজিরা দেন। তাঁর সঙ্গে ছিলেন ছেলে সমুদ্র বসু। সকাল সাড়ে দশটা নাগাদ তাঁরা সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছন। তদন্তকারীরা তাঁদের সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা বলেন বলে জানা গিয়েছে।এর আগেও এই মামলায় একাধিকবার ইডির ডাক পেয়েছিলেন সুজিত বসু। তবে সেই সময় রাজ্যে বিধানসভা নির্বাচনের ব্যস্ততার কারণে তিনি হাজিরা দিতে পারেননি। নির্বাচনী প্রচারের কাজের কথা জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, আদালতের নির্দেশ মেনেই ভোট চলাকালীন ইডির সামনে উপস্থিত হননি তিনি।ভোটপর্ব শেষ হওয়ার পর পরিস্থিতি বদলায়। গত ১ মে প্রথমবারের মতো তিনি ইডি দপ্তরে গিয়ে তদন্তে সহযোগিতা করেন। সেদিন তাঁর সঙ্গে ছিলেন আইনজীবীও। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর দপ্তর থেকে বেরিয়ে আসেন তিনি। প্রবেশের সময় তিনি জানান, আদালতের নির্দেশের কপি সঙ্গে নিয়েই তিনি এসেছেন।এই মামলায় শুধু সুজিত বসুই নন, তাঁর পরিবারের সদস্যদেরও একাধিকবার ডেকে পাঠানো হয়েছে। তাঁর স্ত্রী, ছেলে এবং মেয়েকেও জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছিল। তাঁরা প্রত্যেকেই তদন্তে অংশ নিয়েছেন বলে সূত্রের খবর। পাশাপাশি, ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সুজিত বসুর শ্রীভূমির বাড়ি, তাঁর দফতর এবং ভিআইপি রোডের কাছে তাঁর ছেলের রেস্তরাঁ-সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছেন।তদন্তের এই প্রক্রিয়া নিয়ে আগে একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছিলেন প্রাক্তন মন্ত্রী। তিনি অভিযোগ করেছিলেন, রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই তাঁকে লক্ষ্য করা হচ্ছে। সংবাদমাধ্যমের সামনে তিনি দাবি করেন, চাকরি বিক্রির মতো কাজে তাঁর যুক্ত থাকার প্রশ্নই ওঠে না। তাঁর কথায়, এটি পরিকল্পিতভাবে তাঁকে হেনস্থা করার চেষ্টা।তবে এবার ভোটের ফল প্রকাশের পর ইডি দপ্তরে হাজিরা দিতে গিয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি। নিরবে দপ্তরে ঢুকে তদন্তে সহযোগিতা করেন। ইডির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই জিজ্ঞাসাবাদ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে তদন্তকারীরা প্রয়োজন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবেন বলেই মনে করা হচ্ছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories