Friday, March 6, 2026
32.6 C
Kolkata

সুনীতা চাওলা, সনিয়া উইলিয়াম না সুনীতা ইউনিয়ন ? নাম বিভ্রাট মহাকাব্য: মহাকাশ থেকে বাংলা রাজনীতির খাতা!

আট থেকে আশি, খবরের কাগজের শিরোনাম– সবার মুখে মুখে একটাই নাম, সুনীতা উইলিয়ামস। কিন্তু সেই নাম নিয়েই শুরু হয়েছে শোরগোল ! বাংলার রাজনীতিতে ঢুকে সেটা একেবারে মহাকাশের ওজনশূন্যতাকে হার মানানোর মতো এক বিভ্রাটের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিজেপির শুভেন্দু অধিকারী বিস্ফোরক দাবি করেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুনীতা উইলিয়ামসকে ‘সুনীতা চাওলা’ বানিয়ে দিয়েছেন। সাংবাদিক সম্মেলন করে এই কথা বলতে গিয়ে তিনি নিজেও সুনীতা উইলিয়ামসের নাম মুখে আনার সময়ে নাস্তানাবুদ হয়ে পড়েন!
একবার বলেন ‘সনিয়া উইলিয়াম’ ও আরেকবার ‘সুনীতা ইউনিয়ন’! তৃণমূল কংগ্রেস এর পাল্টা উত্তর সোশাল মিডিয়ায় দেয়। নাম বিভ্রাট নিয়েই সারাদিন সরগরম থাকে রাজ্য-রাজনীতি।
এই পুরো ঘটনাপ্রবাহ দেখে মনে হচ্ছে, মহাকাশচারীদের যতটা চ্যালেঞ্জিং মিশন, তার চেয়ে বেশি চ্যালেঞ্জিং এখন বাংলার রাজনীতিতে সঠিক নাম মনে রাখা!

Hot this week

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Topics

উত্তরাখণ্ডে নাবালিকাকে জোর করে ‘জয় শ্রী রাম’ বলানোর অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত!

উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় একটি ভিডিও প্রকাশ্যে আসতেই...

Related Articles

Popular Categories