Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

সুনীতা উইলিয়ামসের মহাকাশযাত্রা ও রাজনৈতিক প্রেক্ষাপট

নাসার ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামসের সম্প্রতি মহাকাশ মিশন শেষে পৃথিবীতে প্রত্যাবর্তনকে ঘিরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিক্রিয়া আলোচনার জন্ম দিয়েছে। মোদি তাকে “গুজরাতের কন্যা” অভিহিত করে সামাজিক মাধ্যমে প্রশংসা জানালেও, এই ঘটনার পটভূমিতে জড়িয়ে আছে এক জটিল রাজনৈতিক ইতিহাস।

সুনীতার পরিবারের সদস্য হরেন পাণ্ড্য ২০০২-২০০৩ সালের গুজরাত দাঙ্গার সময় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। মোদির সাথে রাজনৈতিক মতবিরোধের জেরে তাকে একটি কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে বদলি করা হয়। ২০০৩ সালে একটি হামলায় তার মৃত্যু হয়। কেরল কংগ্রেসের বক্তব্য অনুযায়ী, দাঙ্গায় মোদির ভূমিকা নিয়ে গোপন তথ্য ফাঁস করায় পাণ্ড্যকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। যদিও এই অভিযোগের সপক্ষে প্রমাণ পাওয়া যায়নি, পাণ্ড্য পরিবার আজও মোদির প্রতি ক্ষোভ পোষণ করেন।

প্রথম মহাকাশযাত্রার পর ২০০৭ সালে রাষ্ট্রীয় অতিথি হিসেবে গুজরাত ভ্রমণে এলে মোদি সরকারের দেওয়া ভিভিআইপি সুবিধা প্রত্যাখ্যান করেন সুনীতা। তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী মোদির সাথে সাক্ষাৎ এড়িয়ে হরেন পাণ্ড্যার বিধবা স্ত্রী জাগৃতির সাথে সময় কাটান। এ সময় সরকারি গাড়ি ব্যবহার থেকেও বিরত থাকেন তিনি, যা রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের ইঙ্গিত দেয়।

উল্লেখ্য, সুনীতা উইলিয়ামস মার্কিন নাগরিক। তার পৈতৃক নিবাস গুজরাতের মেহসানায় থাকলেও, পরিবারের সাথে মোদি সরকারের সম্পর্কের অবনতি স্পষ্ট। বিশেষজ্ঞদের মতে, ভারত ভ্রমণে এলে তা হবে তার শিকড়ের টানে, কোনো রাজনৈতিক প্রচারণার অংশ নয়।

সুনিতাকে ভারতে আমন্ত্রিত করে আনার মোদির প্রচেষ্টা এবং তা নিয়ে বিরোধী দলের সমালোচনা রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি করেছে। সুনীতা উইলিয়ামসের ভবিষ্যৎ সিদ্ধান্তই নির্ধারণ করবে, এই প্রেক্ষাপটে জনমনে মোদির ভাবমূর্তির কোনো পরিবর্তন হয় কি না।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories