Saturday, September 5, 2026
28 C
Kolkata

অনলাইন কনটেন্টের ওপর কড়া নজরদারির নির্দেশ জানাল সুপ্রিম কোর্ট

দেশে সমাজ মাধ্যমে প্রকাশিত কনটেন্ট নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার আদালতে চলা এক শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত স্পষ্ট জানান, সমাজমাধ্যমে যে কেউ নিজের চ্যানেল খুলে যা খুশি প্রকাশ করছে, তাতে জবাবদিহির অভাব বাড়ছে। তার মতে, ডিজিটাল মাধ্যমে অশালীন ও অপমানজনক কনটেন্ট দেখে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে, আর সেগুলো নিয়ন্ত্রণে কারও না কারও দায়িত্ব নেওয়া প্রয়োজন।

প্রধান বিচারপতি কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর দ্বৈত বেঞ্চ জানায়, শুধু স্বনিয়ন্ত্রক ব্যবস্থার ওপর নির্ভর করলে সমস্যা মিটবে না। তাদের মতে, একটি স্বাধীন ও নিরপেক্ষ নিয়ন্ত্রক সংস্থা থাকলে অনলাইন প্ল্যাটফর্মের জন্য প্রয়োজনীয় নজরদারি বজায় রাখা সম্ভব হবে। বিচারপতি কান্ত জানান, “সবাই যদি দায়িত্ব থেকে মুক্ত থাকে, তবে অনিয়ন্ত্রণ বাড়তেই থাকবে। অনলাইন কনটেন্ট আপলোডের পর তা দ্রুত ছড়িয়ে পড়ে, প্রশাসন ব্যবস্থা নেওয়ার আগেই লক্ষ লক্ষ মানুষ দেখে ফেলেন।” বিচারপতি বাগচীও বলেন, কোনও ভুল তথ্য বা উত্তেজনামূলক বক্তব্য ভাইরাল হয়ে গেলে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories