Tuesday, July 21, 2026
27.3 C
Kolkata

নাম-বদল করায় আমিটি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ! দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কড়া নজরদারি শুরু করল সুপ্রিম কোর্ট

এক ছাত্রীর অভিযোগ থেকে শুরু হলেও শেষ পর্যন্ত দেশের সমস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্র ও নিয়ন্ত্রণব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। সম্প্রতি আমিটি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে নাম পরিবর্তন সংক্রান্ত হেনস্থার অভিযোগের শুনানিতে আদালত জানায়, সারাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি কীভাবে তৈরি হচ্ছে, কারা চালাচ্ছে এই সব বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে কেন্দ্র, রাজ্য ও ইউজিসি-র কাছ থেকে।

ঘটনার সূত্রপাত ২০২১ সালে। অভিযোগকারী ছাত্রী খুশি জৈন সরকারি গেজেটে নিজের নাম বদলে আয়েশা জৈন করেন। নতুন নামে একটি সার্টিফিকেট কোর্সও সম্পূর্ণ করেন। এরপর ২০২৪ সালে তিনি আমিটি বিজনেস স্কুলের এমবিএ কোর্সে ভর্তি হন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের নথিতে নাম সংশোধন করতে গেলে সমস্যার মুখে পড়েন তিনি। প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র দিলেও বিশ্ববিদ্যালয় নাকি নাম বদলাতে রাজি হয়নি। অভিযোগ, এর জেরে তাকে ক্লাস ও পরীক্ষায় বসতে দেওয়া হয়নি এবং নাম নিয়ে কটূক্তিও করা হয়েছে।

ইউজিসি ও শিক্ষা মন্ত্রকে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা না পেয়ে তিনি ২০২৫-এর মাঝামাঝি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। শুনানিতে আদালত বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ও উপাচার্যকে হাজির হতে নির্দেশ দেয়। পরে আদালতের নির্দেশ না মেনে ক্ষতিপূরণ হিসেবে এক লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব করে আমিটি বিশ্ববিদ্যালয়।

ছাত্রী দাবি করেন, আইনসম্মত পদ্ধতি অনুসরণ করেও নাম সংশোধন করতে না দেওয়ায় তার একটি শিক্ষাবর্ষ নষ্ট হয়েছে। পাশাপাশি বৈষম্যমূলক ব্যবহারের অভিযোগও জানান তিনি।
ইউজিসিকে আরও জানাতে হবে তাদের নজরদারি ব্যবস্থা বাস্তবে কীভাবে কাজ করে। হলফনামা যথাযথ না হলে কঠোর অবস্থান নেওয়ার কথাও স্পষ্ট জানিয়ে দিয়েছে আদালত।
এই ঘটনার পরবর্তী শুনানির তারিখ ২০২৬-এর ৮ জানুয়ারি নির্ধারিত করা হয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories