Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

টেকসই বেড়ীবাঁধ নির্মাণের দাবীতে পিরোজপুরে মানববন্ধন

জালিস মাহমুদ,পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুর সদর উপজেলার ৪ নং কলাখালী ইউনিয়নে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।

১জুন (মঙ্গলবার) ‘কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবক’ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সদর উপজেলার কলাখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কৈবর্তখালী ডাক্তার বাড়ি এলাকার ভাঙ্গা বাঁধের উপরে এ কর্মসূচি পালন করা হয়।এতে অংশ নেন এলাকার কয়েক শত নারী-পুরুষ ও শিশু।

মানববন্ধনে বক্তব্যে রাখেন কলাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুজ্জামান হাওলাদার শিমুল,কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবকের সভাপতি রানেল হাওলাদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

মানববন্ধনে বক্তারা বলেন কলাখালী ইউনিয়নের কৈবর্তখালী গ্রামের ডাক্তার বাড়ি এলাকার ১১ কিলোমিটার বেড়িবাঁধটি ভাঙা থাকার কারণে প্রতি বছর বন্যা অথবা জলোচ্ছ্বাসে তাদের গ্রাম প্লাবিত হয়। এসময় তলিয়ে যায় মাছের ঘের, পুকুর এবং ঘরবাড়ি। তাই ত্রাণ নয়, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, ঘূর্ণিঝড় আম্পানের রেশ কাটতে না কাটতেই ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে ফের লণ্ডভণ্ড হয়ে গেছে কলাখালী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা। বিধ্বস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন অসংখ্য মানুষ। অবিলম্বে এখানে টেকসই বেড়িবাঁধ নির্মাণ না করলে হয়তো নিকট ভবিষ্যতে এই উপকূলীয় এলাকা নদীতে বিলীন হয়ে যাবে।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories