Tuesday, July 21, 2026
27.3 C
Kolkata

রাজ্যে পালাবদলের পর ব্রিগেডের মঞ্চে আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী

আজ শনিবার পশ্চিমবঙ্গের রাজনীতিতে স্বাধীনতার পর এই প্রথমবার রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসছে, আর সেই সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সকাল থেকেই এই শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে চূড়ান্ত প্রস্তুতি চোখে পড়েছে। ব্রিগেড ময়দানকে সাজাতে বিভিন্ন রাজ্য থেকে দক্ষ কর্মীদের আনা হয়েছে। বিশাল মাঠজুড়ে বড় বড় ধাতব কাঠামো তৈরি করে অস্থায়ী ছাউনি বানানো হয়েছে। মূল মঞ্চের মাঝখানেই রাজ্যপাল নতুন মুখ্যমন্ত্রীকে শপথবাক্য পাঠ করাবেন। শপথের পর প্রয়োজনীয় নথিতে সই করার জন্য আলাদা ব্যবস্থাও রাখা হয়েছে। একই সঙ্গে পুরো এলাকা ঘিরে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।ব্রিগেড চত্বরে প্রবেশ ও বসার জন্য আলাদা আলাদা অংশ নির্দিষ্ট করা হয়েছে। গুরুত্বপূর্ণ অতিথি, আমন্ত্রিত ব্যক্তি, দলীয় কর্মী এবং সাধারণ মানুষের জন্য পৃথক জোন রাখা হয়েছে। প্রধান অতিথিদের জন্য বিশেষ নিরাপত্তাবেষ্টিত এলাকা তৈরি করা হয়েছে, যেখানে দেশের শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন।নিরাপত্তা ব্যবস্থাও অত্যন্ত জোরদার করা হয়েছে। হাজার হাজার পুলিশ কর্মী, কেন্দ্রীয় বাহিনী এবং বিশেষ টিম মোতায়েন রয়েছে। ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে, পাশাপাশি মেটাল ডিটেক্টর ও স্নিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। আশেপাশের উঁচু ভবন থেকেও নজর রাখা হবে গোটা অনুষ্ঠানের ওপর বলে জানা গিয়েছে।শপথ নেওয়ার পর নতুন মুখ্যমন্ত্রী প্রশাসনিক কাজ শুরু করতে মহাকরণে যাবেন। পরে বিধানসভা ভবনে প্রথম মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories