Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

ধীরে ধীরে পুরো আফগানিস্থানের দখল নিচ্ছে তালিবান, আরো ৫ জেলার নিয়ন্ত্রণ নিল সশস্ত্র গোষ্ঠীটি

নিউজ ডেস্ক : আমেরিকা সহ ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশের সেনাদের যুদ্ধবিদ্ধস্ত আফগানিস্থান থেকে সম্পূর্ণ প্রস্থানের এখনও ৩ মাস বাকি। তার আগেই আফগানিস্থানের পশ্চিমা দেশগুলোর সমর্থিত সরকার আশরাফ ঘানির সেনাবাহিনীকে পরাজিত করে দেশের বিভিন্ন অংশের নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে তালিবান। গত শনিবার তালিবানের তরফে জানানো হয়েছে তারা ৪ প্রদেশের আরো ৫ টি জেলার নিয়ন্ত্রন নিয়েছে।

জাবুল প্রদেশের শিনকী জেলা, দাইকুন্ডি প্রদেশের গিজাব জেলা, হেরাত প্রদেশের ফার্সি জেলা। এটি দ্বিতীয়বারের মতো তালেবানদের নিয়ন্ত্রণে এসেছে। এছাড়া নুরিস্তান প্রদেশের দোয়াব এবং নুর গ্রাম জেলা।

খবরের সূত্রে জানা গেছে, নুরিস্তান প্রদেশের জেলাগুলো দখলের পর গ্রামের প্রবীন লোকদের অনুরোধে সরকারি বাহিনীকে ছেড়ে দিয়েছে তালেবান সদস্যরা। টুইটারে গত শনিবার আফগান তালিবানের মুখপাত্র যাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, আমরা ৪ টি প্রদেশের আরো ৫ টি জেলা আশরাফ ঘানি সরকারের বাহিনীর নিয়ন্ত্রণ মুক্ত করেছি। সরকারিভাবে তালিবানের দাবি না মানলে ও বলা হয়েছে আফগান সেনাবাহিনী কৌশলগত কারণে ওই ৫ টি জেলা থেকে সরে এসেছে। এর আগেও তালিবানের তরফ থেকে ৪ টি জেলা দখলের ঘোষণা দেওয়া হয়েছিল। গত ১ সপ্তাহে আফগানিস্থানে তালিবান এবং সরকারি বাহিনীর মধ্যে সংঘাতে অন্তত ৪০ জন সেনা এবং সাধারন মানুষ মৃত্যু বরণ করেছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে আশরাফ ঘানি সরকারের মুখপাত্র জানিয়েছে, গত মে মাসে তালিবানের হামলায় ২৫০ জনের বেশি সেনা এবং সাধারন মানুষ নিহত হয়েছেন। উল্লেখ্য, আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে আফগানিস্থান থেকে বিদেশি সব সেনা প্রস্থান করবে। আর সেই উপলক্ষেই আফগানিস্থানে আশরাফ ঘানি সরকারকে সরিয়ে সেখানে তালিবান শরীয়ত ভিত্তিক শাসন ব্যবস্থা চালু করতে চায় বলে দাবি করছে সশস্ত্র গোষ্ঠীটি। ইতিমধ্যেই, সরকারি সেনাবাহিনীর থেকে কয়েক গুণ বেশি সদস্য বিশিষ্ট তালিবান যোদ্ধারা আফগানিস্থানের প্রায় এক তৃতীয়াংশ নিজেদের প্রত্যক্ষ বা পরোক্ষ নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন বলে বিভিন্ন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories