Saturday, March 7, 2026
24.5 C
Kolkata

ভারতের অ্যাটাক হেলিকপ্টার দখল করল তালিবান, চরম উদ্বেগে নয়া দিল্লি

নিউজ ডেস্ক : গত কয়েকদিনে আফগানিস্থানের কয়েকটা প্রাদেশিক রাজধানী দখলের মাঝে এবার ভারতের দেওয়া একটি অ্যাটাক হেলিকপ্টার ও দখলে নিল তালিবান। এম-৩৫ অ্যাটাক হেলিকপ্টারটি ভারত সরকার ২০১৯ সালে আফগানিস্থানের ঘানি রেজিমকে প্রদান করে তালিবানের বিরুদ্ধে ব্যবহারের জন্য। কিন্তু আজ তা তালিবানের দখলে।

একটি স্থানীয় সংবাদ মাধ্যমে একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে উদ্ধৃত করে দাবি করা হয়েছে, ভারত আফগান সেনাবাহিনীকে যে কয়েকটি এমআই-৩৫ হেলিকপ্টার গানশিপ দিয়েছিল, তার মধ্যে একটি বুধবার কুন্দুজ বিমানবন্দর থেকে নিয়ে গেছে তালিবান।

তবে আর একটি স্থানীয় সূত্রে আবার দাবি করা হয়েছে যে, কপ্টারটি অকেজো হয়ে পড়ে ছিল। ফলে তালিবান বাহিনী সেটিকে কোনও কাজে লাগাতে পারবে না। যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
২০১৯ সালে বন্ধু দেশ আফগান বিমান বাহিনীকে চারটি ‘এম-৩৫’ অ্যাটাক হেলিকপ্টার দিয়েছিল ভারত। অত্যাধুনিক ওই গানশিপগুলোতে রকেট ও মিসাইল থেকে শুরু করে অনেক রকমের হাতিয়ার বহন করা যায়। তারমধ্যে একটি রাখা ছিল কুন্দুজ বিমানবন্দরে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা সরানো শুরু করেছেন। তাঁর সিদ্ধান্ত, আফগানরাই তাঁদের ভবিষ্যৎ-নিয়ন্ত্রক হবেন। স্বভাবতই আমেরিকার এই সিদ্ধান্তে তালিবানরা উৎসাহিত, উদ্দীপিতও। তাদের হামলার মুখে আফগান সরকার তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। একরের পর এক প্রদেশ দখলে নিচ্ছে তালিবান। গত কুড়ি বছরে আফগানিস্তানের ৩৪টি প্রদেশে ভারত চারশোরও বেশি প্রকল্পে বিনিয়োগ করেছে। দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দেড় বিলিয়ন ডলার। ভারতীয় প্রকল্পের কোনো ক্ষতি তালিবানরা করবে না বলে মৌখিক আশ্বাস দিয়েছে। কিন্তু ভারত নিশ্চিত নয়। চিন তার ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ প্রকল্পে আফগানিস্তানকে শামিল করার চেষ্টা চালাচ্ছে পুরোদমে। পূর্ব লাদাখে তারা ভারতকে যে নতুন করে বিব্রত করবে না, সেই নিশ্চয়তা নেই।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories