Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

আফগানিস্থানের আরো ৩ জেলার দখল নিল তালিবান

নিউজ ডেস্ক : আফগানিস্থানের একের পর এক জেলার দখল নিচ্ছে তালিবান। সপ্তাহান্তে আক্রমণ চলিয়ে আফগানিস্তানের আরো তিন জেলা দখল করে নিয়েছে তালেবান। সরকারি বাহিনীর সঙ্গে তালিবানের সংঘর্ষে মৃত বহু সেনা ও সাধারণ মানুষ।

আফগানিস্তান জুড়ে বিভিন্ন জায়গা আক্রমণ করল তালেবান। তাদের ওই আক্রমণে প্রচুর সেনা ও সাধারণ মানুষের মৃত্যু হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

নর্দার্ন প্রভিন্সের কেসর জেলা কার্যত তালেবানের অধিকারে চলে গেছে। এখানে শহরের কেন্দ্রে পুলিশ সদর দফতরে প্রথমে একটি গাড়ি বোমা বিস্ফোরণ হয়। তাতে ২০ জন নিরাপত্তা কর্মী মারা গেছেন। তারপর তালেবান আক্রমণ চালিয়ে পুলিশের সদর দফতর দখল করে নিয়েছে। পৌরসভা ভবনও তাদের দখলে। শহরের কেন্দ্রস্থলে তাদের সাথে সেনার প্রবল লড়াই চলছে। শহরের অধিকাংশ এলাকাই তালেবানের দখলে চলে গেছে। গভর্নর আব্দুল বাকি হাশিমি জানিয়েছেন ১০ জন সেনা মারা গেছেন। আহত ১৮। তালেবান ২০ জনকে ধরে রেখেছে।

কাবুলের পূর্বদিকে দোয়াব জেলা থেকে সেনাবাহিনী চলে এসেছে বলে জানিয়েছেন কাউন্সিলার সাইদুল্লাহ নুরিস্তানি। জেলাটি এখন তালেবানের দখলে।

এই জেলার খাবার ও অস্ত্র সরবরাহের সব রাস্তা বন্ধ করে দিয়েছিল তালেবান। ফলে অতিরিক্ত সেনাও আসতে পারছিল না। অস্ত্র বা খাবারও নয়। এই অবস্থায় আদিবাসী নেতাদের মধ্যস্থতায় সেনা জেলা থেকে চলে আসে। তালেবান তাতে রাজি হয়।

পার্লামেন্ট সদস্য ইসমাইল আতিকান জানিয়েছেন, সেনার কাছে চলে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প ছিল না।

সপ্তাহান্তে সবমিলিয়ে মোট তিনটি জেলা তালেবানের দখলে গেছে। নর্দার্ন প্রভিন্সের বাগদিসে ল্যান্ড মাইন বিস্ফোরণে ১১ জন মারা গেছেন। তার মধ্যে একটি শিশুও আছে। তালেবানের পেতে রাখা মাইন বিস্ফোরণে তাদের গাড়ি উড়ে যায়। এছাড়া বাঘলান প্রদেশে তালেবান দুই ডজন কম্যান্ডোসহ ছয়জন পুলিশ কর্মীকে হত্যা করেছে। আহতের সংখ্যা প্রচুর।

এদিকে আফগান বিমান বাহিনী তালেবানের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে ভুল করে সরকারপন্থি বাহিনীর ১৩ জনকে মেরেছে। অনেকে আহত হয়েছেন।

আফগানিস্তানের পরিস্থিতি

প্রায় প্রতিটি প্রদেশের রাজধানীতে তালেবান আক্রমণ চালাচ্ছে। তারা চেক পয়েন্টগুলোও আক্রমণ করছে। আফগানিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র রহমতুল্লাহ আন্দার জানিয়েছেন, বিদেশী সেনা প্রত্যাহার শুরু হওয়ার পর থেকে তালেবান এক হাজার ৪৫৫টি আক্রমণ শানিয়েছে।

সেনার মুখপাত্র রোহুল্লাহ আহমদজাই বলেছেন, সেনাবাহিনী আবার ওই সব জায়গা দখল করার পরিকল্পনা করেছে।

গত ১ মে থেকে মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ছাড়ছে। তারপর মোট সাতটি জেলা তালেবানের দখলে চলে গেছে। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে বিদেশী সেনা আফগানিস্তান থেকে চলে যাবে। গত এপ্রিলে জাতিসঙ্ঘ জানিয়েছিল, এই বছর জানুয়ারি থেকে মার্চের মধ্যে সেনা ও তালেবানের মধ্যে সংঘর্ষে এক হাজার ৮০০ সাধারণ মানুষ মারা গেছেন বা গুরুতর আহত হয়েছেন। গত কয়েক সপ্তাহে কয়েক লাখ মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories