Saturday, September 5, 2026
28 C
Kolkata

“সুপ্রিম কোর্টের রায় না পেলে রাজ্যে নতুন ওয়াকফ আইন কার্যকর নয়”, বললেন তামিলনাড়ুর মন্ত্রী এস এম নাসার 

তামিলনাড়ুর মন্ত্রী এস এম নাসার জানিয়েছেন, নতুন ও সংশোধিত ওয়াকফ আইন অনুযায়ী এখনই তামিলনাড়ু ওয়াকফ বোর্ড পুনর্গঠন করা হবে না। সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত পুরনো ব্যবস্থাই চলবে বলে জানান তিনি। মন্ত্রী এস এম নাসার বলেন, ডিএমকে দল শুরু থেকেই কেন্দ্র সরকারের আনা নতুন ওয়াকফ আইনের বিরোধিতা করেছে এবং তা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে। শুধু ডিএমকে নয়, দেশের বিভিন্ন রাজনীতিক দল ও সংস্থা এই আইন নিয়ে আপত্তি তুলেছে। সেই প্রেক্ষিতে, ১৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নতুন আইনের কয়েকটি ধারায় স্থগিতাদেশ দিয়েছে। 

মন্ত্রী নাসার অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার আলোচনা ছাড়াই তাড়াহুড়ো করে এই বিল পাশ করিয়েছে। তিনি বলেন, ডিএমকে সরকার রাজ্যের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সব সময় সচেষ্ট থাকবে। মুসলিম সম্প্রদায়ের অধিকার যাতে ক্ষুণ্ন না হয়, সেদিকে সরকার নজর রাখছে।

এম এম কে-র সভাপতি এম এইচ জওয়াহিরুল্লা বলেন, ওয়াকফ বোর্ড যাতে সুষ্ঠুভাবে কাজ করতে পারে, তা রাজ্য সরকারকে নিশ্চিত করতে হবে। তিনি জানান, বোর্ডে সহকারী সম্পাদকের পদ দীর্ঘদিন ধরে ফাঁকা রয়েছে, সেই সঙ্গে স্পেশাল অফিসারও নেই। এইসব পদে দ্রুত নিয়োগের দাবি জানান তিনি।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories