Tuesday, October 20, 2026
28 C
Kolkata

‘সব বাঙালি হিন্দু!’ তসলিমার এমন বিতর্কিত মন্তব্যে রুষ্ট হলেন জাভেদ আখতার

উৎসবের আমেজে মাতোয়ারা বাংলার জনজীবন। দুর্গাপুজোয় প্রতিমা দর্শনে ব্যস্ত সকলেই। এই আনন্দে শরিক হয়েছেন লেখিকা তসলিমা নাসরিনও। সম্প্রতি এক মণ্ডপে প্রতিমা দর্শনের পরে সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের মত প্রকাশ করেন। তসলিমা লেখেন, “হিন্দু সংস্কৃতিই বাঙালি সংস্কৃতি। আমরা যারা বাঙালি, যে ধর্মই মানি না কেন, জাতিসত্তায় আমরা ভারতীয়। আমাদের পূর্বপুরুষরা ছিলেন হিন্দু, এটাই বাস্তব।”

এই মন্তব্যের পরপরই বিতর্ক শুরু হয়। অনেকেই তসলিমার এই মতের বিরোধিতা করেন। প্রখ্যাত কবি ও গীতিকার জাভেদ আখতারও তসলিমার বক্তব্যে সম্মত নন। তিনি লেখেন, ‘”আমরা অওধের মানুষরা বাঙালি সংস্কৃতিকে শ্রদ্ধা করি। কিন্তু হিন্দু সংস্কৃতিকে একমাত্র বাঙালি সংস্কৃতি বলা ঠিক নয়। আমাদের সংস্কৃতিতে পারস্য ও মধ্য এশিয়ার প্রভাব রয়েছে, তবে তা আমাদের নিজস্ব শর্তে মিশে গেছে।” জাভেদ আরও জানান, অনেক বাঙালি পদবী পারসিক উৎস থেকে এসেছে। তাই বাঙালি সংস্কৃতি নিয়ে এত সরলীকরণ করা উচিত নয়। সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ তসলিমার বক্তব্যের বিরুদ্ধে মত দেন। কেউ কেউ বলেন, মহাভারতে বাঙালিদের ‘ম্লেচ্ছ’ বলা হয়েছিল। আবার অনেকে দাবি করেন, বাঙালি সংস্কৃতির শিকড় আসলে বৌদ্ধধর্ম থেকে উদ্ভূত।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories