Saturday, September 5, 2026
30 C
Kolkata

ওয়াকফ বোর্ডের আপত্তি উপেক্ষা করে ৮০০ বছরের পুরনো দরগা ভাঙার সিদ্ধান্ত, তেলেঙ্গানা সরকারকে ঘিরে তীব্র বিতর্ক!

তেলেঙ্গানার ভেমুলাওয়াড়ায় একটি প্রাচীন দরগা ভাঙাকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। অভিযোগ, ভেমুলাওয়ারার এক মন্দির সম্প্রসারণের জন্য শতাব্দীপ্রাচীন দরগাটি সরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় রাজ্যের কংগ্রেস সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল।

তেলেঙ্গানা ওয়াকফ বোর্ড, জেলার কালেক্টরের কাছে চিঠি দিয়ে জানায়, “দরগাহ হজরত তাজউদ্দিন খাজা বাগ সাওয়ার” একটি নথিভুক্ত ওয়াকফ সম্পত্তি। ১৯৯০ সালের ১১ জানুয়ারির গেজেট বিজ্ঞপ্তিতে (সিরিয়াল নং ৮৮১৩) এটি আনুষ্ঠানিক ভাবে ওয়াকফ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। বোর্ডের দাবি, দরগা ও সংলগ্ন প্রায় ২৫ একর জমি আইনগতভাবে ওয়াকফ সম্পত্তি।

বোর্ড জানায়, তাদের টাস্ক ফোর্স তদন্ত করে দেখতে পেয়েছে যে উন্নয়ন কমিটি ও মুতাওয়াল্লি স্থানীয় প্রশাসনের কাছে দরগা স্থানান্তরের ইচ্ছাপত্র জমা দিয়েছিলেন। তবে বোর্ড স্পষ্ট করে দেয়, প্রায় ৮০০ বছরের পুরনো এই দরগায় বহুদিন ধরে ভক্তরা শান্তিপূর্ণ ভাবে ধর্মীয় আচার পালন করে আসছেন। দরগাটি পাশের শ্রী রাজা রাজেশ্বর মন্দিরের সঙ্গেই সহাবস্থানে ছিল।

চিঠিতে আরও বলা হয়, কমিটি ও মুতাওয়াল্লির দেওয়া ‘নো অবজেকশন’ আইনসিদ্ধ নয়। ওয়াকফ সম্পত্তি স্থানান্তর, বিক্রি বা পরিবর্তনের অনুমতি দেওয়ার ক্ষমতা শুধু ওয়াকফ বোর্ডেরই আছে। পরে মুতাওয়াল্লিও লিখিত ভাবে জানান, তার এই ধরনের অনুমতি দেওয়ার অধিকার নেই।

এদিকে মজলিশ বাঁচাও তেহরিক (এমবিটি) এই ঘটনায় তেলেঙ্গানা সংখ্যালঘু কমিশনের দ্বারস্থ হয়েছে। দলের অভিযোগ, আইন মেনে চলা হয়নি এবং সংখ্যালঘুদের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ করা হয়েছে। তাদের দাবি, দরগাটি সরানোর আগে বোর্ডের অনুমতি নেওয়া বাধ্যতামূলক ছিল।

অল ইন্ডিয়া মাজলিস-এ-ইত্তিহাদুল মুসলিমিন (এআইএমআইএম) ঘটনাটিকে অবৈধ ও নিন্দনীয় বলে মন্তব্য করেছে। দলের অভিযোগ, স্থানীয় বিধায়ক ও কিছু প্রভাবশালী ব্যক্তি দরগা সরাতে ভূমিকা নিয়েছেন। তারা নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। পাশাপাশি দরগাটি আগের জায়গায় পুনর্নির্মাণের দাবিও তুলেছে দলটি।

এমবিটির মুখপাত্র আমজেদুল্লাহ খান দাবি করেছেন, বহুদিন ধরেই মন্দিরের পাশের অবস্থানের কারণে দরগা সরানোর দাবি উঠছিল। তার অভিযোগ, নতুন সরকার গঠনের পর বিষয়টি নিয়ে চাপ বাড়ে। যদিও প্রশাসনের তরফে এখনও বিস্তারিত কোনও সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি। এই সমগ্র ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ওয়াকফ বোর্ড প্রশাসনকে বর্তমান অবস্থান বজায় রাখার আহ্বান জানিয়েছে, যাতে আইনশৃঙ্খলার অবনতি না হয়।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories