Monday, June 8, 2026
38.3 C
Kolkata

দশ হাজার বিঘা জমি জলের তলায়, প্লাবিত কান্দী মহকুমার সুকদানপুর গ্রাম

এনবিটিভি, রাজেন্দ্রনাথ দত্ত, মুর্শিদাবাদ, ২৪ জুলাই: গতবছর এ সময় বৃষ্টির জন্য চাতকের মতো চেয়েছিলেন মুর্শিদাবাদের জেলার চাষিরা। বৃষ্টির অভাবে সে বার যেমন পাট পচাতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছিল, তেমনই অন্য চাষেও সমস্যা হচ্ছিল। কিন্তু এবারে তার উল্টো চিত্র দেখা দিল মুর্শিদাবাদে। স্বাভাবিকের তুলনায় এ বারে এখনও পর্যন্ত ৩১ শতাংশ বৃষ্টিপাত বেশি হওয়ায় জেলার অনেক এলাকায় নিচু জমিতে জল জমে গিয়েছে। এছাড়া লাগাতার ভারী বৃষ্টির কারণে আনাজ চাষেও ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।একদিকে চাষে অন্য দিকে কান্দী মহকুমার ভরতপুর – ১ নং ব্লকের গড্ডা গ্রাম পঞ্চায়েতের ১১ টা মৌজার মধ্যে ৯ টী মৌজার আনুমানিক দশ হাজার বিঘা কৃষি জমি কুয়ে নদীর জলে প্লাবিত । ওই পঞ্চায়েতের চাঁদপুর, কোল্লা, কাশীপুর মৌজার জমি বন্যার জলে প্লাবিত হওয়ায় কৃষকদের মাথায় হাত । সুকদানপুর গ্রামে বন্যার জলে প্লাবিত গ্রামের ২০ টি বসত বাড়ি। ওই গ্রামের রাস্তায় কোথাও এক হাঁটু, কোথাও এক কোমর জল।কাশীপুর জন্য টা ধারী তলার শিশু পার্কে ও বন্যার জল ঢুকে গেছে।সুকদানপুরের কে উদ্ধার করে স্থানীয় প্রাইমারী স্কুলে রাখার ব্যবস্থা করেছেন গড্ডা গ্রাম পঞ্চায়েত প্রধান ভূলি বেগম মোল্লা, গ্রাম পঞ্চায়েত সদস্য কাজল শেখ, কবিতা দাস, গড্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আতাহার মোল্লা , পঞ্চায়েত সমিতির সদস্য হোসেন রেজা,গ্রামের সমাজসেবীরা।
ভরতপুর – ১ নং ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অঞ্জন চৌধুরী বলেন,গড্ডা, জজান,
গুন্দিরিয়া পঞ্চায়েতের কৃষি জমি জলের তলায়, সুকদানপুর গ্রামে জল ঢুকে যোগাযোগের রাস্তা জলে ডুবে গেছে এবং বেশ কিছু বাড়িতে জল ঢুকেছে , গ্রামে স্বেচ্ছাসেবক রাখা হয়েছে, সমস্ত রকম সাহায্যের নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে। জেলা কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ১৩০০-১৪০০ মিলিমিটার। গত বছর এই সময় পর্যন্ত বৃষ্টিপাতের ঘাটতি ছিল ২৫ শতাংশ। এ বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ যেখানে ৬৫০ মিলিমিটার, সেখানে এবছর এ পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ৮৫০ মিলিমিটার। স্বাভাবিকের তুলনায় প্রায় ৩১ শতাংশ বৃষ্টিপাত বেশি হয়েছে।সূত্রের খবর, গত তিন দিনে জেলায় ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আমপানে অনেক ক্ষতি হয়েছে। প্রায় প্রতিদিন ভারী বৃষ্টিপাত হচ্ছে।

Hot this week

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে গ্রেফতার বিক্ষুব্ধ কর্মী, চাঞ্চল্য বীরভূমে

রাজ্য রাজনীতিতে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ নিয়ে যখন উত্তপ্ত...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

Topics

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

বন্ধ হয়ে গেল নৈহাটি জুটমিল! অনিশ্চয়তায় ৩০০০ শ্রমিকের ভবিষ্যৎ

উত্তর ২৪ পরগনার নৈহাটির হাজিনগর জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর...

বৈঠকে নেই DMK, ভগ্নদশা তৃণমূলের! বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকায় ‘অসন্তোষ’ প্রকাশ করে চিঠি সিপিএমের

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কংগ্রেসের অবস্থান স্পষ্ট...

বীরভূমের ‘ভালো তৃণমূল’ কাজল শেখ সহ ৫ বিধায়কের নিরাপত্তা বাড়ালো রাজ্য!

রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণে একের...

Related Articles

Popular Categories