Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

মসজিদুল হারামে ধরা পড়ল সশস্ত্র সন্ত্রাসী

নিউজ ডেস্ক : সৌদি আরবে ধরা পড়ল এক সশস্ত্র উগ্রবাদী সন্ত্রাসী। মসজিদুল হারামে দাঁড়িয়ে সন্ত্রাসী গোষ্ঠীর সমর্থনে স্লোগান দেওয়া এক সশস্ত্র ব্যক্তিকে আটক করা হয়েছে। ৩০ মার্চ আসর নামাজের পর ওই ব্যক্তি ছুরি ঘুরিয়ে ঘুরিয়ে মুসলিম বিদ্বেষী উগ্রবাদী স্লোগান দিচ্ছিলেন।

মক্কা পুলিশের মুখপাত্রের বরাতে শীর্ষ সৌদি গণমাধ্যম আরব নিউজ জানিয়েছে, মসজিদের দ্বিতীয় তলায় ছুরি হাতে এক ব্যক্তিকে শনাক্ত করা হয়। পরে ঘটনাস্থল থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে আটক করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দুই পবিত্র মসজিদের প্রধান তত্ত্বাবধায়ক শেখ আবদুল রহমান বলেন, ওই ব্যক্তি ইসলামি বিশ্বাসের বিরুদ্ধে বর্ণবাদী ও উগ্রপন্থী স্লোগান দিচ্ছিলেন।

‘তিনি মসজিদের পবিত্রতা রক্ষা করেননি, সম্মানও দেখাননি। নামাজ, তাওয়াফ ও হজের জন্য এই মসজিদ নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ।’

এর আগে গত ২০ অক্টোবর মসজিদুল হারামের বাইরের ফটকে এসে এক সৌদির গাড়ি ধাক্কা খায়। মক্কার কর্তৃপক্ষ জানায়, ওই লোকটি মানসিকভাবে অস্বাভাবিক অবস্থায় ছিলেন।
২০১৭ সালের জুনেও পবিত্র মসজিদুল হারামে হামলার পরিকল্পনা ব্যর্থ করে দেয় সৌদি কর্তৃপক্ষ।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories