Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

শীতবস্ত্র প্রদান করে অনাথ আশ্রমের শিশুদের মুখে হাসি ফোটাল কান্দি প্রশাসন

জৈদুল সেখ, সালার: প্রশাসন মানেই অনেক সাধারণ মানুষের কাছে ভয়ভীতি কাজ করে। অনেকেই মনে করেন,  ওঁরা অন্য জগতের মানুষ। না এমনটা কখনোই নয়। শীত -গ্রীষ্ম -বর্ষা প্রশাসনই ভরসা, তা আরও একবার প্রমাণ করল রবিবার সালারে।

মুর্শিদাবাদের সালার থানার অন্তর্গত সোনারুন্দি গ্রামে সানন্দ অনাথ আশ্রমে বস্ত্রদান করে অনাথ আশ্রমের শিশুদের মুখে হাসি ফোটালেন বিডিও অফিসের কর্মচারীবৃন্দ। এই উপলক্ষে উপস্থিত ছিলেন কান্দি মহকুমা শাসক নবীন কুমার চন্দ্রা, ভরতপুর বিডিও আশিস মণ্ডল। রবিবার সকালে সোনারুন্দি রাজবাড়ীতে উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

এদিন সালারের সোনারুন্দি রাজবাড়ির অনাথ আশ্রমে ৫৮ জন অনাথ শিশু এবং ৬ জন মহিলা কর্মীদের শীতবস্ত্র প্রদান করেন কান্দির মহকুমা শাসক ও সালারের বিডিও। রবিবার দুপুর বারোটা নাগাদ অনুষ্ঠানটি সংঘটিত হয়। সঙ্গে অনাথ আশ্রমের পক্ষ থেকে একটি সাহিত্য পত্রিকার উদ্বোধন করেন কান্দি মহকুমাশাসক নবীন কুমার চন্দ্রা। এদিন নবান্ন উৎসবও পালন করা হয়। তাছাড়া সকল শিশুদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য, এই দিনের অনুষ্ঠানটির সমস্ত খরচ সালার ব্লক অফিসের কর্মীবৃন্দরা নিজেরাই বহন করেন। এদিন সোনারুন্দি রাজবাড়ীকে কেন্দ্র করে পর্যটক কেন্দ্র গড়ে তোলা যায় কিনা, সেই বিষয়টা দেখবেন বলে আশ্বাস দেন মহকুমা শাসক।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories