Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

৬০০ জন ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হল সবুজসাথী প্রকল্পের সাইকেল

উজ্জ্বল দাস, আসানসোল :আছড়া যজ্ঞেশ্বর ইনস্টিটিউশন প্রাঙ্গণে ব্লকের ৯টি বিদ্যালয়ের নবম শ্রেণীর মোট ৬০০জন ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়া হল সবুজ সাথী প্রকল্পের সাইকেল।

এদিন বিদ্যালয় প্রাঙ্গণে এসে ছাত্র ছাত্রীদের হাতে সাইকেল তুলে দেন জেলা পরিষদের কর্মদক্ষ মহম্মদ আরমান,জেলা পরিষদের সদস্য কৈলাশপতি মণ্ডল -সহ সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি, সহ- সভাপতি বিদ্যুৎ মিশ্র,সমাজসেবী ভোলা সিং সহ সমস্ত শিক্ষকগণ।

এই প্রসঙ্গে পশ্চিম বর্ধমান জেলা পরিষদ কর্মদক্ষ মহম্মদ আরমান বলেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর সমস্ত মানুষের জন্য চিন্তা করেন। তারই প্রমান হচ্ছে এত উন্নয়ন।সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে আজকের দিনে ছাত্রছাত্রীরা সাইকেল পাচ্ছে তাছাড়া ট্যাব সহ স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাচ্ছে যাতে সহজেই সবাই শিক্ষা অর্জন করতে পারে। আজ আমাদের ব্লকের ৯টি বিদ্যালয়ের মধ্যে নবম শ্রেণীর মোট ৬০০টি সাইকেল তুলে দেওয়া হলো এবং আগামী দিনে আরো দেওয়া হবে।

তাছাড়া এইদিন উপস্থিত ছিলেন সমাজসেবী স্বপন তেওয়ারী সহ আছড়া পঞ্চায়েতের উপপ্রধান হরে রাম তেওয়ারী,সমাজসেবী স্বরূপ তেওয়ারী,বাবলু ঘাসি সহ আরও অনেকে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories