Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

ইউক্রেন নাৎসিমুক্ত না হওয়া পর্যন্ত চলবে অভিযান

ইউক্রেনে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি সামনে আসছে’ বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ৯০ মিনিটের ফোনালাপের পর তিনি বলেছেন, রাশিয়া পুরো ইউক্রেন দখলে নিতে পারে বলে তার মনে হচ্ছে। পুতিনের ভাষায়, ইউক্রেন নাৎসিমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

এএফপি নাম প্রকাশ না করার শর্তে ফরাসি প্রেসিডেন্টের জ্যেষ্ঠ একজন সহযোগী বলেছেন, প্রেসিডেন্ট পুতিন তাকে (এমানুয়েল ম্যাঁক্রো) যা বলেছেন তার প্রেক্ষিতে সবচেয়ে খারাপ সময় আসছে বলে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ধারণা করছেন। তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট পুতিন আমাদের যা বলেছেন, তাতে এমন কিছু ছিল না যা আমাদের আশ্বস্ত করতে পারে। তিনি অভিযান চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় দেখিয়েছেন।ম্যাক্রোঁর ওই সহযোগী বলেন, পুতিন পুরো ইউক্রেনের নিয়ন্ত্রণ নিতে চান। তিনি বলেন, আপনি বুঝতে পারেন এসব শব্দ কতটা মর্মান্তিক এবং অগ্রহণযোগ্য। ইউক্রেনে বেসামরিক হতাহতের ঘটনা এড়ানো এবং মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ তৈরি করে দিতে পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। তবে পুতিন সেখানে মানবিক সহায়তার পক্ষে বলে ম্যাক্রোঁকে জানালেও কোনো ধরনের প্রতিশ্রুতি দেননি।এছাড়া ইউক্রেনে বেসামরিক নাগরিক ও স্থাপনা লক্ষ্য করে রাশিয়ার সামরিক বাহিনী অভিযানের অভিযোগ অস্বীকার করেছেন পুতিন। আক্রমণের মূল্য চোকানোর জন্য রাশিয়ার বিরুদ্ধে আরও অতিরিক্ত নিষেধাজ্ঞার চাপ দেবেন বলে জানিয়েছেন তার ওই সহযোগী। ফোনালাপের সময় দুই নেতার মধ্যে কোনো ধরনের উত্তেজনা ছড়ায়নি বলে জানিয়েছেন তিনি।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories