Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে একটি কারখানার শিলান্যাস অনুষ্ঠানে কাল আসছেন মুখ্যমন্ত্রী, চলছে প্রস্তুতি

এনবিটিভি ডেস্ক: গত বাম সরকারের আমলে শিল্পের জন্য প্রায় এক হাজার একরেরও বেশি জমি অধিগ্রহণ করা হয় শিল্পের জন্য। রাজ্যে ক্ষমতা বদল হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পের বিষয়ে আগ্রহী হন। পানাগড়ে অধিকৃত জমি নিয়ে তিনি পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করেন। ইতিমধ্যে সেখানে চারটি কারখানা উৎপাদন শুরু করেছে। এছাড়াও তেরোটি কারখানার নির্মাণ কাজ চলছে। একই সাথে পানাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কের অধিকৃত জমিতে দুটি ইন্ডিয়ান অয়েলের পেট্রল পাম্পও তৈরি হয়েছে।

 

প্রশাসন সূত্রে জানা গেছে, পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করার পর প্রথমবার রাজ্যের মুখ্যমন্ত্রী পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে একটি কারখানার শিলান্যাস- সহ ইন্ডাস্ট্রিয়াল পার্কে কারখানার মালিকদের নিয়ে একটি বৈঠক করবেন। আগামী কালের সেই অনুষ্ঠানের চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতিপর্ব শুরু হয়ে গিয়েছে। মঞ্চের পাশেই তৈরি করা হয়েছে একটি অস্থায়ী হেলিপ্যাড। গোটা মঞ্চ সহ পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কের চারিপাশ কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। মঙ্গলবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এর পুলিশ আধিকারিকরা নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখেন। গোটা এলাকা জুড়ে বেঙ্গল মিন্স বিজনেস এর ব্যানার লাগানো হয়ে প্রশাসনের পক্ষ থেকে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories