Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

সাংবাদিক সিদ্দিক কাপ্পানার বিরুদ্ধে উঠা দেশদ্রোহী মামলা খারিজ কোর্টের, মুখ পুড়লো যোগীর!

নিউজ ডেস্ক : মিথ্যা দেশদ্রোহী মামলা থেকে মুক্তি পেল কেরলের সাংবাদিক সিদ্দিক কাপ্পানের। উত্তরপ্রদেশ পুলিশের আনা শান্তিভঙ্গের অভিযোগ খারিজ। কাপ্পানের অন্য তিন সঙ্গীর বিরুদ্ধে ওঠা অভিযোগও খারিজ করেছে উত্তরপ্রদেশের মধুরার আদালত। তিন জনের বিরুদ্ধে শান্তিভঙ্গের অভিযোগ আনলেও গত ৬ মাসের মধ্যে কোনও প্রমাণ জোগাড় করতে পারেনি যোগীরাজ্যের পুলিশ। যার ফলে ৬ মাস পর পুরো মামলা খারিজ করলো আদালত।

উল্লেখ্য, গত বছর ৫ অক্টোবর হাথরসের নির্যাতিতার সঙ্গে দেখা করতে যাওয়ার পথে চার সঙ্গী-সহ কাপ্পানকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশ পুলিশ। পিএফআই নামক নিষিদ্ধ সংগঠনের সদস্য সন্দেহে মুজফফরনগরের আতিউর রহমান, বাহরাইচের মাসুদ আহমেদ, রামপুরের আলম নামের তিনজনও গ্রেপ্তার হন। পুলিশের দাবি, বাড়ির ঠিকানা-সহ নানা বিষয়ে কাপ্পান মিথ্যা তথ্য দিয়েছিলেন। উত্তরপ্রদেশ সরকারের দাবি, পিএফআই (PFI) এবং তাদের ছাত্র শাখার অন্য কর্মীদের সঙ্গে হাথরস যাচ্ছিলেন কাপ্পান। তাঁদের কাছে আপত্তিকর সামগ্রী ছিল। ওই এলাকার শান্তিভঙ্গ করাই আসল উদ্দেশ্য ছিল কেরলের ওই সাংবাদিকের। কাপ্পানের বিরুদ্ধে বিতর্কিত UAPA ধারায় মামলা করে যোগী সরকার। যার ফলে দীর্ঘদিন জামিনও পাননি কেরলের ওই সাংবাদিক।

কিন্তু মঙ্গলবার আদালতে সরকারপক্ষের আইনজীবী জানিয়ে দেন, ৬ মাসের সময়সীমা পেরনোর পরও কাপ্পানের বিরুদ্ধে তদন্ত শেষ করতে পারেনি পুলিশ। ফলে, কাপ্পানের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিম্ন আদালত খারিজ করে দেয়। মথুরার ওই আদালত জানিয়েছে, কাপ্পানকে যে ধারায় আটক করা হয়েছিল, সেই ধারা অনুযায়ী তাঁর বিরুদ্ধে তদন্ত ৬ মাসের মধ্যে শেষ করতে হত। কিন্তু পুলিশ যেহেতু ৬ মাসে তদন্ত শেষ করতে পারেনি, তাই এই মামলা খারিজ করা হচ্ছে। কেরলের ওই সাংবাদিকের বিরুদ্ধে আর কোনও পদক্ষেপ করা যাবে না। প্রসঙ্গত, সাংবাদিক কাপ্পানের গ্রেপ্তারি নিয়ে এর আগে দেশজুড়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে উত্তরপ্রদেশ সরকারকে। মামলা প্রত্যাহার হওয়ায় যোগী সরকারের ভাবমূর্তি যে ধাক্কা খেল, সেটা বলার অপেক্ষা রাখে না। যোগীর মুসলিম নির্যাতনের বিষয়টাও প্রমান হল।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories