Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

বাংলাদেশের ভোলাহাট থেকে উদ্ধার মহানন্দা নদীতে ডুবে যাওয়া শিশুর মৃতদেহ

মালদা: গত ৫ই সেপ্টেম্বর পুরাতন মালদার খয়রাতি পাড়ার রমজান শেখ নামে সাত বছরের এক শিশু মহানন্দ ভবনের পেছনে মহানন্দা নদীতে স্নান করতে নেমে ডুবে যায়। ডুবুরি ও স্পিড বোট নামিয়ে বহু খোঁজাখুঁজির পরও মেলেনি বডি। অবশেষে প্রায় তিন দিন পর বাংলাদেশের ভোলাহাট থানার আন্ডারে ভেসে যাওয়া মৃতদেহ উদ্ধার হয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর পেয়ে তৎপরতার সহিত মালদা থানার আইসি ভোলাহাট থানার ওসির সঙ্গে যোগাযোগ করে বিএসএফের কাছে দরখাস্ত করেন। বিএসএফ বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)-এর সঙ্গে যোগাযোগ করে ও সরকারি নিয়ম মেনে মঙ্গলবার সন্ধ্যাবেলা রমজান শেখের মৃতদেহ উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।

মালদা পুলিশ প্রশাসনের তৎপরতায় মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়াই পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন মৃতের পরিবার -সহ স্থানীয় লোকজন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories