Saturday, September 5, 2026
28 C
Kolkata

রতুয়ায় সড়কের বেহাল অবস্থা, প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত

শেখ সাদ্দাম, রতুয়া: মালদা জেলার রতুয়া- ২ নং ব্লকের নওগাঁমা, কাগাচিড়া, পুকুরিয়া মোড় হইতে আড়াইডাঙ্গা— এই দীর্ঘ তিন কিলোমিটার পুকুরিয়া -মালদা সড়কের বেহাল অবস্থা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সড়ক জায়গায় জায়গায় ভেঙে গিয়েছে। রাস্তার একাংশ এরকম অবস্থা থাকা সত্তেও দীর্ঘদিন ধরে রাস্তা মেরামতির কাজ হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

টোটো চালক এবং ম্যাক্সি চালকের একাংশ জানিয়েছেন, যাত্রীকে নিয়ে গাড়ি চালানোর সময় বিপদের সম্মুখীন হতে হয়। যাত্রী বোঝাই করা গাড়ি নিয়ে তাঁরা ভয়ে ভয়ে গাড়ি চালান।  এমনকি নওগাঁ যেতে পুকুরিয়া মোড় হইতে রোগীদেরকে নিয়ে হাসপাতালে যেতে হয় সেই বেহাল রাস্তার উপর দিয়েই। হাসপাতাল যেতে ১০ মিনিটের রাস্তা বেহাল দশার জন্য লেগে যায় আধঘন্টা।  এই কারণে চরম অসুবিধায় পড়তে হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

গাড়ি চালকরা জানিয়েছেন, প্রশাসনকে শীঘ্রই সড়ক মেরামতের ব্যবস্থা নেওয়া দরকার। আর তাঁরা আশাবাদী খুব তাড়াতাড়ি প্রশাসন এই সড়ক সারায় করার ব্যবস্থা নেবেন।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories