Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

ভগ্নপ্রায় অবস্থা এই ব্রিজের বার বার প্রতিশ্রুতি দিলেও মেলেনি কোনো সুরাহা

শেখ সাদ্দাম, মালদা:উন্নয়নের রাজ্যে মন খারাপ চাঁচল ১ নম্বর ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামের বাসিন্দাদের। তাঁদের কয়েক দশকের দাবি আজও পূরণ হয়নি। স্বাধীনতার পর থেকে প্রতি ভোটেই তাঁরা মহানন্দা নদীর উপর সেতুর দাবি জানিয়েছেন। রাজনৈতিক নেতারা ভোটের সময় গ্রামে এসে দ্রুত ব্রিজ তৈরির আশ্বাসও দিয়ে গিয়েছেন। কিন্তু ভোট মিটলে প্রতিশ্রুতির বাজনাও মিলিয়ে গিয়েছে।

তাই আজও বছরের ছ’মাস বাঁশের সাঁকো আর বাকি ছ’মাস নৌকায় ভরসা করে মালদা জেলার মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ রাখতে হয় ভবানীপুরের মানুষকে। গ্রামবাসীদের সমস্যার কথা বিলক্ষণ জানেন জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ এবং এলাকার বিধায়ক। তাঁরা ফের আশ্বাস দিয়েছেন, মহানন্দায় ব্রিজ নির্মাণে তাঁরা যথাসাধ্য চেষ্টা করবেন।ভবানীপুর গ্রামের প্রায় তিনদিক ঘিরে রেখেছে মহানন্দা। বাকি অংশ সুই নদীতে ঘেরা। সুই নদী পেরোলে উত্তর দিনাজপুরের ইটাহার ব্লক, মহানন্দা পেরোলে মালদার চাঁচল ১ নম্বর ব্লক। প্রশাসনিক যে কোনও কাজে গ্রামের মানুষকে মহানন্দা পেরিয়েই মালদার ভূখণ্ডে আসতে হয়। তবে বেশ কিছু প্রয়োজনে তাঁরা সুই পেরিয়ে ইটাহারেও যাতায়াত করেন।

গ্রামের জনসংখ্যা প্রায় তিন হাজার। শীত কিংবা শুখা মরশুমে মহানন্দা পেরোতে তৈরি থাকে পাকা বাঁশের নড়বড়ে সাঁকো। আর বর্ষায় নদীর জল বাড়লে নৌকা ছাড়া নদী পেরোনোর কোনও উপায় নেই। গ্রামবাসীদের সবচেয়ে সমস্যা কোনও রোগী কিংবা প্রসূতিকে হাসপাতাল নিয়ে যাওয়া। বাঁশের মাচায় রোগীকে শুইয়ে হাসপাতাল নিয়ে যেতে হয়। ছেলেমেয়েদের স্কুল-কলেজে যাতায়াতও বর্ষায় বিপন্ন হয়ে পড়ে। তাই মহানন্দায় পাকা সেতুর দাবি উঠেছে অনেক আগে থেকেই।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories