Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

টোটোচালকদের পরিচয়পত্র প্রদান জেলা ট্রাফিক পুলিশ ও পরিবহন দপ্তরের

শহরের যানজট মুক্ত করতে এবার টোটোচালকদের পরিচয় পত্র দেওয়ার কাজ শুরু করলো জেলা ট্রাফিক পুলিশ ও পরিবহন দপ্তর।এই পরিচয় পত্রের মাধ্যমে শহরে সমস্ত টোটোচালকদের টোটো চালানোর অনুমতি মিলবে। গ্রাম থেকে অনেক টোটোচালক ছোট শহরে ঢোকার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে মালদা শহরে।

শহরকে যানজটমুক্ত করতেই একাধিক পরিকল্পনার সাথে চালকদের পরিচয়পত্র প্রদানের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এই সিদ্ধান্তনুযায়ী,রুট নির্ধারণ করে টোটোচালকদের পরিচয় পত্র দেওয়ার কাজ শুরু হল।

শনিবার মালদা জেলা ট্রাফিক ওসি বিটুল পাল নিজের হাতে সেই পরিচয় পত্রের নমুনা দেখালেন। পরিচয় পত্রের মধ্যে থাকবে চালকের নাম , চালকের ড্রাইভিংলাইসেন্স এর নাম্বার , চলাচলের ক্ষেত্রে নির্ধারিত এলাকার নাম, পাশাপাশি টোটোর মালিকের নাম।

অনুমোদন ছাড়া শহরে কোনরকম টোটো চলাফেরা করবে না। আর যাদের পরিচয় পত্র থাকবে না সে সমস্ত টোটোচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories