Saturday, June 6, 2026
29.9 C
Kolkata

উপনির্বাচনের প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন

ভবানীপুর-সহ রাজ্যের ৭টি বিধানসভা কেন্দ্রের নির্বাচনের প্রস্তুতি শুরু হল। কমিশনের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হয়েছিল, রাজ্যের শূন্য দুই রাজ্যসভা আসনে উপনির্বাচন করা সম্ভব কি না। উত্তরে শুক্রবার নবান্ন জানায় শুধু রাজ্যসভা নয়, ৭টি বিধানসভার নির্বাচনও করা সম্ভব। যদিও রাজ্য সরকারের উত্তর পাওয়ার আগেই উপনির্বাচনের বিষয়ে উদ্যোগী হতে শুরু করেছে কমিশন। দক্ষিণ কলকাতার গোপালনগরে সার্ভে বিল্ডিংয়ে সব রাজনৈতিক দলের প্রতিনিধির উপস্থিতিতে ইভিএম ও পোস্টাল ব্যালট পরীক্ষার কাজ শুরু হয়েছে।

দক্ষিণ কলকাতার চারটি বিধানসভা কেন্দ্রে যে সমস্ত ইভিএম কাজে লাগানো হয়েছিল, মূলত সেগুলিরই পরীক্ষার কাজ শুরু হয়েছে।

আগামী সপ্তাহের সোম, মঙ্গল ও বুধবারও সার্ভে বিল্ডিংয়ে এই কাজ হওয়ার কথা। নির্বাচন কমিশনের এই তত্‍পরতা দেখে শাসক শিবিরের ধারণা, আগামী কয়েক মাসের মধ্যেই ভবানীপুর-সহ সাতটি আসনে উপনির্বাচন হতে পারে। কমিশন সূত্রে খবর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ ও কলকাতা পোর্টে যেসব ইভিএম ভোটের কাজে লাগানো হয়েছিল, মূলত সেগুলিকে এখানে পরীক্ষার কাজ করা হচ্ছে। ওই ইভিএমগুলিতে থাকা পুরনো সিল যেমন কেটে ফেলা হচ্ছে, তেমনই ইভিএমগুলি ‘ক্লিয়ার’ করার কাজ হচ্ছে দ্রুততার সঙ্গে। আর এই ইভিএম ‘ক্লিয়ার’ করার কাজকে উপনির্বাচনের প্রস্তুতি হিসেবে ধরছে রাজনৈতিক দলগুলি। শুক্রবার রাজ্য সরকার উপনির্বাচন করার বিষয়ে নির্বাচন কমিশনকে সবুজ সঙ্কেত দিতেই উপ-নির্বাচন প্রক্রিয়া আরও গতি পাবে বলেই মনে করছে কমিশনের এক আধিকারিক।

প্রসঙ্গত, ৭ উপনির্বাচনের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ ভবানীপুর কেন্দ্রকে নিয়েই। কারণ এই বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ মে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ভবানীপুর বিধানসভা আসন থেকে পদত্যাগের পর সেই সম্ভাবনাই জোরালো হয়েছে। ভবানীপুর ছাড়াও দিনহাটা ও শান্তিপুর থেকে যথাক্রমে বিধায়ক পদ ত্যাগ করেছেন সাংসদ নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার। সেই কারণেই উপনির্বাচন হবে সেখানেও। এছাড়া, খড়দহে ফলাফল ঘোষণার আগেই করোনা সংক্রমণে প্রয়াত হন বিজয়ী তৃণমূল প্রার্থী কাজল সিংহ। সম্প্রতি প্রয়াত হয়েছেন গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর। আর করোনা সংক্রমনে প্রার্থীদের মৃত্যুর কারণে নির্দিষ্ট সময় ভোট করা যায়নি মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ও সামশেরগঞ্জে। তাই মুখ্য নির্বাচন কমিশনের পশ্চিমবঙ্গের দফতরে তত্‍পরতা এই ৭টি বিধানসভার নির্বাচন নিয়ে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories