Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

ন্যায়বিচার দাবীতে আনিসের পরিবারের পাশে থাকার আশ্বাস ভারতীয় কিষাণ ইউনিয়নের

আমতা, এনবিটিভিঃ  আজ ১৯ দিন পার হয়ে গেছে আনিস খানের মৃত্যু। অভিযুক্তদের গ্রেফতার করেনি প্রশাসন এমনকি আনিসের ময়না তদন্তের রিপোর্টও মেলেনি অভিযোগ আনিসের পরিবারের। এদিকে রাজ্য রাজনীতি উত্তাল। আজ বুধবার ভারতীয় কিষাণ ইউনিয়নের প্রতিনিধি সাক্ষাৎ করে আনিস খানের পরিবারের সঙ্গে।

কিষাণ ইউনিয়নের অভিযোগ, ভারতের দিকে দিকে রাষ্ট্র শক্তি দ্বারা কৃষক নিধন চলছে। পশ্চিমবঙ্গের বুকে কৃষকদের শুধুমাত্র সামাজিক ও অর্থনীতিক ভাবে ধ্বংস করা হয়নি, বরং তাদের অধিকার দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করেনি সরকার। রাষ্ট্রের মদদে প্রতিবাদী ছাত্রকে খুন করা হচ্ছে।

ভারতীয় কিষাণ ইউনিয়নের দাবী, কবে আনিস খানের হত্যার তদন্তের রিপোর্ট সিট বের করবে? আনিস খানের হত্যার রিপোর্ট দেওয়ার জন্য ১৫ দিন সময় নিলেও আজ তার কোন সুরাহ মেলে নাই। আর কয়েক দিনের মধ্যে যদি তদন্তের রিপোর্ট উঠে না আসে, আগামী দিনে ভয়াবহ আন্দোলন করবে বলে জানান প্রতিনিধি দল।

এদিন প্রতিনিধি দলের মধ্য উপস্থিত ছিলেন ভারতীয় কৃষাণ ইউনিয়নের রাজ্য সভাপতি সুদীপ চক্রবর্তী, তিনি আনিসের পরিবারের সঙ্গে কথা বলেন, ” আনিস একজন প্রতিবাদী ছাত্র নেতা ছিল। একজন কৃষক পরিবারের সন্তান হয়েও শাসকের মনে আতঙ্কের হাওয়া বইয়ে দিয়েছিল। আনিসের পরিকল্পিত হত্যাকারীদেরকে যেকোন মূল্যে গ্রেফতার করার জন্য তুমুল আন্দোলনের পথে নামা হবে।”

কিষাণ প্রতিনিধি দল আনিসের ন্যায় বিচার পাওয়ার জন্য পরিবারের পাশে সর্বত ভাবে থাকার আশ্বাস দেন।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories