Thursday, July 23, 2026
28.2 C
Kolkata

মহারাষ্ট্রে মালগাড়ি পিষে নিহত ১৬ পরিযায়ী শ্রমিকের পরিবারকে ক্ষতি পূরণ দেব মহারাষ্ট্রের সরকার

এনবিটিভি ডেস্কঃ সাত সকালেই দুর্ঘটনা। মালগাড়ি পিষে দিল ১৬জন পরিযায়ী শ্রমিককে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর ৫.১৫ মিনিট নাগাদ মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার কর্মাড থানা এলাকায়। দক্ষিণ মধ্য রেলের নান্দেড় ডিভিশনের পারভানি–মনমাড় সেকশনের বাদনাপুর–কর্মাড স্টেশনের মাঝে মধ্য প্রদেশ থেকে আসা মালগাড়ি পিষে দেয় ২০জন শ্রমিকের একটি দলকে। ঘটনাস্থলেই মারা যান ১৫জন। পরে ঔরঙ্গাবাদ হাসপাতালে মৃত্যু হয় আরেকজনের।
মধ্য প্রদেশের এসআরজি কোম্পানিতে কাজ করতেন ওই শ্রমিকরা। হাসপাতালে ভর্তি এক আহত শ্রমিকের বয়ান অনুযায়ী রেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘‌বৃহস্পতিবার, সন্ধ্যা সাতটার সময় জালনা থেকে ভুসাভালে বাড়ির উদ্দেশ্যে হেঁটে রওনা দেয় দলটি। বাদনাপুর পর্যন্ত সড়কপথে হাঁটলেও ঔরঙ্গাবাদের কাছে এসে রেললাইনের উপর দিয়ে হাঁটা শুরু করের শ্রমিকরা। ৩৬ কিলোমিটার ওইভাবে হাঁটার পর ক্লান্ত হয়ে রাত রেললাইনের উপরই ঘুমিয়ে পড়েন তাঁরা। ভোরে ওই লাইনে ট্রেন ছুটে আসায় দুর্ঘটনা ঘটে।’

মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের নান্দেড় ডিভিশনে মালগাড়ির চাকায় পিষে মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। দুর্ঘটনায় শোকজ্ঞাপন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেছেন, ‘‌রেলমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে কথা বলেছি। উনি পুরো পরিস্থিতির দিকে কড়া নজর রাখছেন। সব রকমের সহযোগিতা দেওয়া হবে।’‌ রেলমন্ত্রী মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জখমদের দ্রুত সুস্থ হওয়ার প্রার্থনা করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories