Saturday, September 5, 2026
28 C
Kolkata

নিয়োগ দুর্নীতির জন্য কালীঘাটের কাকুর সঙ্গে বিজেপি নেতার ৭৮ কোটির চুক্তি, দাবি করছে সিবিআই

ক্রমেই পশ্চিমবঙ্গের শাসক এবং বিজেপির আঁতাত আরো বেশি করে জোরালো হচ্ছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি নেতা অরুণ হাজরার নাম জড়িয়ে পড়ে। এ প্রসঙ্গে অরুণ হাজরাকে নিয়ে আদালতে বিস্ফোরক তথ্য পেশ করে সিবিআই। সূত্র মারফত জানা যাচ্ছে এই নথিতে সিবিআই উল্লেখ করেছে, ২০২২ সালে বিজেপি নেতার নিজের হাতের লেখা একটি চিঠির সন্ধান পাওয়া গেছে। বিজেপি নেতা অরুণ হাজরার লেখা এই চুক্তিপত্রে স্পষ্টত উল্লেখ রয়েছে, বিভিন্ন সরকারি পদে বেআইনিভাবে নিয়োগের জন্য সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে ৭৮ কোটি টাকা দেওয়া হয়েছে। আদালতের কাছে সিবিআই এর এমন দাবিতে কার্যত তোলপাড় বঙ্গীয় রাজনীতি। বিজেপি নেতা অরুণ হাজরা যদিও এই ঘটনাটিকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করেছে। তার দাবি, আদালতে ভুল তথ্য পেশ করা হয়েছে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories