Saturday, September 5, 2026
28 C
Kolkata

সুপারি চোরকে দেখে ফেলায় বৃদ্ধাকে গলার নলি কেটে খুন

বাদশা সেখ, হাওড়া: বাগানের সুপারি চুরি করতে দেখে ফেলায় এক বৃদ্ধাকে গলার নলি কেটে খুন করল এক ব্যক্তি। মৃতের নাম গীতারানী সাউ (৬৬)। মঙ্গলবার সকালে ডোমজুড়ে খাটোরা গ্রামে বাগানের পাতকুয়ো থেকে দেহ উদ্ধার করে পুলিশ। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ডোমজুড় থানা সূত্রে খবর, গতকাল দুপুর থেকে নিখোঁজ ছিলেন ওই বৃদ্ধা। প্রতিদিনকার মত গতকাল দুপুরে গরুর জন্য বাগানে ঘাস কাটতে গিয়েছিলেন তিনি। তারপর তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকেরা আশপাশ এলাকায় তন্ন তন্ন করে খুঁজেও তাঁর কোনো খোঁজ পায়নি। আজ সকালে বাগানের কুয়োতে তাঁর নলি কাটা দেহ দেখতে পায় বাড়ির লোকেরা।

জানা যায় কুয়োর মুখ নারকেল পাতা দিয়ে ঢাকা ছিল। যা দেখে সন্দেহ হয় পরিবারের। মৃতার পরিবারের লোকের অভিযোগ সুপারি চুরি করার সময় দুষ্কৃতীদের চিনে ফেলার কারণে ওই বৃদ্ধাকে খুন করা হয়েছে। ডোমজুড় থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। পুলিশ খুনের মামলা অনুযায়ী তদন্ত শুরু করেছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories