Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

নতুন নির্দেশিকা জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ

গত সপ্তাহে প্রকাশিত হয়েছে চলতি বছরের পরীক্ষা না হওয়া উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। তবে পরীক্ষার ফলাফল ঘোষণা হওয়ার সাথে সাথেই রাজ্যজুড়ে যে বিক্ষোভ দানা বেঁধেছে তা এখনও প্রশমিত হয় নি। বিক্ষোভরত অধিকাংশ পড়ুয়া এবং অভিভাবকদের দাবি, নম্বর কম দেওয়া হয়েছে অথবা ফেল করানো হয়েছে। আর এই সকল অধিকাংশ পড়ুয়া এবং তাদের অভিভাবকরা ফলাফল রিভিউয়ের দাবি তুলেছেন।ইতিমধ্যেই এই সমস্যা সমাধানের জন্য রাজ্য শিক্ষা দপ্তর প্রতিটি জেলার জেলাশাসক এবং অন্যান্য আধিকারিকদের হস্তক্ষেপ করার নির্দেশ দিয়েছে। আর এর সাথে সাথেই এবার নতুন একটি নির্দেশিকা জারি করল শিক্ষা সংসদ। যেখানে ৬টি ঘোষণা করা হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে।

অসন্তোষ মেটাতে রিভিউ সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাসের তরফ থেকে। নির্দেশিকা মূলত প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক অথবা শিক্ষিকাদের উদ্দেশ্যে হলেও এর সাথেই জড়িয়ে রয়েছে ফলাফল নিয়ে অসন্তুষ্ট উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ভবিষ্যত্‍।

১) রিভিউ সংক্রান্ত সমস্ত আবেদন গ্রহণ করা হবে ৩০ জুলাই ২০২১ পর্যন্ত। এই সময়সীমা পেরিয়ে যাওয়ার পর আর কোনো রকম আবেদন গ্রহণ করা হবে না।

২) বিদ্যালয়ের প্রধান কর্তৃক আগে একাদশ শ্রেণির যে নম্বর জমা দেওয়া হয়েছে সেই নম্বরই বিবেচনা করা হবে। নতুন করে আর কোন নম্বর পাঠালে তা বিবেচনা করা হবে না।

৩) যে সকল পরীক্ষার্থীদের জন্য আবেদন করবেন তাদের আবেদন খতিয়ে দেখা হবে সংসদে মাধ্যমিক এবং একাদশ শ্রেণির নম্বর সংরক্ষিত রয়েছে তার ভিত্তিতেই।

৪) ফেল করা ছাত্র ছাত্রীরা যারা ইতিমধ্যেই সংশোধিত মার্কশিট পেয়েছে অথবা পাবে তাদের কোনো রিভিউ আবেদন গ্রহণ করা হবে না।

৫) রিভিউ সংক্রান্ত আবেদন করার পর যে ফলাফল প্রকাশিত হবে সেই ফলাফলই চূড়ান্ত ফলাফল হিসেবে বিবেচিত হবে।

৬) সরকারের অনুমোদনক্রমে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা পরিস্থিতি অনুকূল হলে নতুন করে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসার সুযোগ পাবে।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories