Sunday, September 6, 2026
28 C
Kolkata

বিশ্বের ১২নম্বর তরকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সিন্ধু

বিশ্বের ১২ নম্বর তারকাকে অনায়াসে হারিয়ে টোকিও অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে উঠলেন পিভি সিন্ধু। টোকিওয় ৬ নম্বর বাছাইয়ের মর্যাদা পাওয়া পুসারলা প্রি-কোয়ার্টারে পরাজিত করেন ডেনমার্কের মিয়া ব্লিচফেল্ডকে। তাও আবার স্ট্রেট গেমে।

৪১ মিনিটের লড়াইয়ে সিন্ধু প্রি-কোয়ার্টার ফাইনাল জিতে নেন ২১-১৫, ২১-১৩ গেমে। ভারতীয় তারকা প্রথম গেম জিততে সময় নেন ২২ মিনিট। তিনি দ্বিতীয় গেম পকেটে পোরেন মাত্র ১৯ মিনিটে।

এই ম্যাচের আগে ৫ বার ড্যানিশ শাটলারের মুখোমুখি হয়েছিলেন সিন্ধু। জিতেছিলেন চারটি ম্যাচ। হেরেছিলেন মাত্র একটি ম্যাচে। অলিম্পিক্সের প্রি-কোয়ার্টারে জয়ের পর সেই রেকর্ড আরও একটু ভালো করলেন পিভি। এই নিয়ে মোট ৬ বারের মুখোমুখি সাক্ষাতে সিন্ধু এগিয়ে রইলেন ৫-১ ব্যবধানে।

শেষ আটে সিন্ধু কোর্টে নামবেন টুর্নামেন্টের চতুর্থ বাছাই জাপানি তারকা আকানে ইয়ামাগুচির বিরুদ্ধে। ইয়ামাগুচি এই মুহূর্তে বিশ্বের ৫ নম্বর ব্যাডমিন্টন তারকা। সিন্ধুর বিশ্বব়্যাঙ্কিং এই মুহূর্তে ৭। সুতরাং বিশ্বব়্যাঙ্কিংয়ে নিজের থেকে এগিয়ে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের লড়াই চালাতে হবে রিও অলিম্পিক্সের রুপো জয়ী ভারতীয় তারকাকে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories